ঘর থেকে টিকটিকি তাড়াতে মেনে চলুন কিছু কার্যকরী টিপস

প্রীতি পোদ্দার, কলকাতা: গরম হোক বা বর্ষা, ঘরের আনাচে কানাচে এবং দেওয়ালে টিকটিকির (Lizard) আনাগোনা লেগেই থাকে। এদের উপদ্রবে খাবারদাবার থেকে বাড়ির জিনিসপত্র, কিছুই আঢাকা রাখা যায় না। কারণ খাবারে টিকটিকি পড়লে সেটি বিষাক্ত হয়ে যায়। কিন্তু এদের হাত থেকে নিস্তার পাওয়া খুব কঠিন। তাই আমাদের আজকের প্রতিবেদন টিকটিকি তাড়ানোর (Get Rid Of Lizards) জন্য বেশ কিছু ঘরোয়া টিপস নিয়ে হাজির হয়েছে, চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।

টিকটিকি তাড়ানোর উপায়

  • পেঁয়াজ ও রসুনের ঝাঁঝালো গন্ধ একদমই সহ্য করতে পারে না টিকটিকিরা। তাই সামান্য পেঁয়াজ এবং রসুনের কোয়া ঘর, রান্নাঘরের বিভিন্ন জায়গায় রেখে দিন। এছাড়াও একটি প্লাস্টিকের বোতলে কিছুটা জল নিয়ে তার মধ্যে পেঁয়াজের টুকরো কিংবা রসুনের কোয়া ভরে রাখতে হবে। এবং রান্নাঘর এবং অন্যান্য জায়গায় স্প্রে করে দিতে হবে। এতে টিকটিকি ছাড়াও অন্য পোকামাকড়ের উপদ্রব থেকেও রেহাই মিলবে।

আরও পড়ুন: ওষুধ ছাড়াই মাইগ্রেনের ব্যথা কমান এই ৪ ঘরোয়া উপায়ে

  • টিকটিকি থেকে মুক্তি পেতে অনেকেই ডিমের খোসা ব্যবহার করে। ঘরের যেসব জায়গায় টিকটিকির উৎপাত বেশি, সেখানে সেখানে রেখে দিতে হবে এই ডিমের খোলা। এছাড়াও কফি এবং তামাক একসঙ্গে মিশিয়ে অল্প জল দিয়ে ছোটো ছোটো বল বানিয়ে নিন। এবং যেখানে যেখানে টিকটিকির উৎপাত বেশি সেখানে এই বল গুলো রেখে দিলে আর খোঁজ পাওয়া যাবে না এদের।
  • নোংরা জায়গায় টিকটিকির দাপট বেশি থাকে। এছাড়াও ভেজা, স্যাঁতসেঁতে, অন্ধকার জায়গায় টিকটিকি থাকতে পছন্দ করে। তাই সবসময় ঘরের বিভিন্ন জায়গা পরিষ্কার রাখা উচিত। ক্যাবিনেট, আলমারির পিছন, আসবাবপত্র ধুলোময়লা জমে অপরিচ্ছন্ন থাকলে পরিষ্কার করে নিতে হবে।

আরও পড়ুন: বর্ষায় দেওয়ালে ড্যাম্প রুখতে মেনে চলুন এই ঘরোয়া টিপস

  • পুদিনা তেলের গন্ধ টিকটিকি পছন্দ করে না। এর জন্য একটি স্প্রে বোতলে ১০-১৫ ফোঁটা পুদিনা তেল ও আধা কাপ জল মিশিয়ে স্প্রে করুন কোনায় কোনায়, সপ্তাহে অন্তত ২ দিন স্প্রে করলে টিকটিকি গায়েব হয়ে যাবে। এছাড়াও বাড়ির পোষা প্রাণী যেমন বিড়াল, কুকুর টিকটিকির গন্ধ পেলে তাদের লুকোনো জায়গা খুঁজে ঠিক শিকার করে নেয়। যদিও বাড়িতে পোষা প্রাণী থাকলে টিকটিকি এমনিই ধরে কাছে আসে না।
  • টিকটিকি তাড়ানোর জন্য ন্যাপথলিনের মতো কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে। ঘরের যেসব জায়গায় টিকটিকি বেশি হানা দেয় সেখানে ন্যাপথলিন বল ছড়িয়ে রাখতে পারেন। তবে এর পাশাপাশি যতটা সম্ভব খাবারদাবার ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। তবেই মিলবে টিকটিকির হাত থেকে মুক্তি।

Leave a Comment