=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘূর্ণিঝড় অর্ণবের নাম দিল কোন দেশ? মানেই বা কী? বাংলায় কতটা প্রভাব পড়বে জেনে নিন

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা। প্রভাব পড়তে চলছে পশ্চিমবঙ্গে। কোজাগরী লক্ষ্মী পুজোর আগেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সপ্তাহের শুরু থেকে আবহাওয়ার বদল লক্ষ্য করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় এখনো তৈরি হয়নি। নিম্নচাপ, গভীর নিম্নচাপ, তারপর আরও শক্তি সঞ্চয় করে একটি সিস্টেম ঘূর্ণিঝড়ের রূপ নেয়। আপাতত বঙ্গোপসাগরে চলছে মেঘ পুঞ্জীভূত হওয়ার প্রক্রিয়া। আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হলে সেটার নাম হবে ‘অর্ণব’ (Cyclone Arnab)।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

অর্ণব নামটা ইতিমধ্যেই হয়তো শুনেছেন। দুর্গাপুজোর আগে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সিস্টেমটি ঘূর্ণিঝড়ের আকার না নেওয়ায় অর্ণব নামের ঘূর্ণিঝড় ধেয়ে আসেনি। এবার সম্ভাবনা অনেকটাই বেশি। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রভাব পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের অভিমুখ সরাসরি পশ্চিমবঙ্গের দিকে নাও হতে পারে।

কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?

বর্তমান আপডেট অনুযায়ী, সিস্টেমটি ওড়িশার দক্ষিণ ও অন্ধ্রের উত্তর উপকূল বরাবর স্থলভাগে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে, ঝড়ের অভিঘাত সরাসরি বাংলার ওপর না পড়লেও, এখানেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকবে। প্রভাবিত হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা ও পরবর্তীতে পশ্চিমের রাজ্যগুলো। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, শুরু হল বাঁকুড়া-শিলিগুড়ির সরকারি বাস, জানুন রুট ও সময়সূচি

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি শুরু হতে পারে মঙ্গলবার থেকেই। পরে বৃষ্টির বেগ আরও বাড়তে পারে।

কোন দেশ দিল অর্ণব নাম? এর অর্থ কী জানুন

বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার বেগ কতটা হবে, পুরোটাই নির্ভর করছে সিস্টেমটির অভিমুখ কোন দিকে থাকবে তার ওপর। আরব সাগর ও বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়, তার নামকরণ করে থাকে এই ১৩টি দেশ: বাংলাদেশ, ভারত, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ইয়েমেন ও ইরান। অর্ণব নামটি বাংলাদেশের দেওয়া। যার অর্থ সাগর বা সমুদ্র।

Leave a Comment