=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চালুর পথে প্লাস্টিকের ১০ ও ২০ টাকার নোট, RBI-কে অনুমোদন দিল কেন্দ্র

সহেলি মিত্র, কলকাতাঃ প্লাস্টিকের নোট (Plastic Note) নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। অবশেষে ১০ ও ২০ টাকার পলিমার নোট নিয়ে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়ে দিল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এর ফলে খুব শীঘ্রই যে নতুন ১০ ও ২০ টাকার নোট বাজারে আসতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে একটা প্রশ্ন উঠছে, আপনার, আমার কাছে থাকা পুরনো ১০ ও ২০ টাকার নোটের কী হবে? আগামী দিনে কি আর এগুলি চলবে না? সেই নোটবন্দির স্মৃতি ফিরে আসবে? চলুন সবটা জেনে নেবেন।

প্লাস্টিকের ১০, ২০ টাকার নোটের অনুমোদন দিল কেন্দ্র

এক রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার পলিমার নোটগুলোকে অনুমোদন দিয়েছে। RBI ১০ এবং ২০ টাকার পলিমার নোট জারি করতে পারবে। এই নতুন নোটগুলো ধাপে ধাপে সার্কুলেট করা হবে বলে খবর। অর্থাৎ ভারত পলিমার নোটের দিকে এগোচ্ছে। সরকারের এই অনুমোদনের ফলে প্রথমে পরীক্ষামূলকভাবে এবং পরে সেই পরীক্ষা সফল হলে নিয়মিতভাবে ১০ ও ২০ টাকার এক বিলিয়ন করে পলিমার নোট চালু করা হবে।

কী বলছে সরকার?

লোকসভায় উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থ মন্ত্রক সোমবার সংসদে জানিয়েছে যে সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) প্রস্তাবটি অনুমোদন করেছে, যাতে ১০ ও ২০ টাকার মানের পলিমার নোটের ফিল্ড ট্রায়াল করা যায়। মন্ত্রক জানিয়েছে, RBI তার সেন্ট্রাল বোর্ডের সুপারিশ অনুযায়ী ফিল্ড ট্রায়ালের জন্য প্রতিটি ১০ ও ২০ নোট এক বিলিয়ন টুকরা ছাপার প্রস্তাব করেছে। প্রস্তাবনায় আরও বলা হয়েছে যে সফল ফিল্ড ট্রায়ালের পর এই দুই মানের পলিমার নোট নিয়মিতভাবে চালু করা হবে।

এখন প্রশ্ন উঠতেই পারে, সব ছেড়ে কেন? এই মেগা পরিবর্তনের পক্ষে আরবিআই-এর যুক্তি হলো নোটের স্থায়িত্ব। পলিমার নোট কাগজের নোটের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি দিন টেকে, যা ব্যাপক হারে মুদ্রা প্রচলনকারী একটি দেশের জন্য একটি বাস্তবসম্মত যুক্তি। ব্যাপকভাবে চালু করার আগে ভারতীয় পরিস্থিতিতে নোটগুলো কেমন কাজ করে, তা পরীক্ষা করার জন্যই এই তৃণমূল পর্যায়ের পরীক্ষামূলক কার্যক্রমটি আয়োজন করা হয়েছে। এখন দেখার সাধারণ মানুষের জন্য কবে এই নোট বাজারে ছাড়া হয়।

 

 

Leave a Comment