=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“এবার থেকে নিজের ইচ্ছে হলে খেলব” বৈভবের জন্য টিম ইন্ডিয়ায় সুযোগ না পেয়ে ক্ষুব্ধ সঞ্জু?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আয়ারল্যান্ড, ইংল্যান্ড সিরিজে সুযোগ পেলেও তারপরই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েন সঞ্জু স্যামসন (Sanju Samson)। জিম্বাবুয়ে সিরিজে।জায়গা হয়নি তাঁর। সেটা অবশ্য বৈভব সূর্যবংশীর জন্যই। এই খুদে ক্রিকেটারকে জায়গা দিতে গিয়ে বাদ দেওয়া হয়েছে তাঁকে। আর সেসব নিয়েই একপ্রকার দলের প্রতি বিদ্রোহ ঘোষণা করলেন সঞ্জু! স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতীয় দলের এই ইঁদুর দৌঁড়ে তিনি থাকতে চান না।

ভারতীয় দলে সুযোগ না পেয়ে রেগে গেলেন সঞ্জু?

আয়ারল্যান্ড সিরিজের পর ক্রমাগত টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ায় একপ্রকার ক্ষুব্ধ সঞ্জু স্যামসন। সম্প্রতি এক সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতীয় ক্রিকেটার বললেন, “আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম ভারতীয় ক্রিকেটে একটা ইঁদুর দৌড় চলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আমি ঠিক করে নিয়েছিলাম এই দৌঁড়ে আমি সামিল হব না।” এদিন ভারতীয় ক্রিকেটার এও জানালেন, তিনি নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করবেন।

সঞ্জুর কথায়, “ভগবানের কৃপায় অনেক সাফল্য পেয়েছি। তোমার বয়স এখন 31। ঠিক করে নিয়েছি এবার থেকে নিজের মতো করে খেলব। কারও কথা শুনবো না। কেউ আমায় শেখাতে পারবে না। কে কী বলল শুনবো না। সঞ্জুর সিদ্ধান্ত সঞ্জুই নেবে।” এদিন সঞ্জু আরও বললেন, “সুযোগ পেলে অবশ্যই খেলব। কিন্তু সেটা নিজের ইচ্ছায়। সবাইকে সম্মান জানিয়েই বলছি, এবার থেকে সুযোগ পেলে খেলবো। দলকে সঙ্গ দেব। নিজের সবটা উজাড় করে দেব। তবে সেই সবকিছুই নিজের ইচ্ছায়।”

অবশ্যই পড়ুন: অনায়াসে দাঁড়াতে পারবে ২৬ বগির ট্রেন, জানুন হাওড়ার নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মের বিশেষত্ব

এদিন ভারতীয় তারকার প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের প্রতি একটা চাপা মন খারাপ রয়েছে তাঁর। বৈভব সূর্যবংশীর কারণে জাতীয় দলে নিয়মিত না থাকার কারণে যথেষ্ট অসন্তুষ্ট সঞ্জু। অনেকেই মনে করছেন, এবার থেকে জাতীয় দলে সুযোগ পেলেও ইচ্ছার ভিত্তিতে খেলবেন তিনি। অর্থাৎ টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়ে নিজের মনে না হলে দলের হয়ে মাঠে নামবেন না এই খেলোয়াড়! সেটা হলে তা সঞ্জুর কেরিয়ারের জন্য যথেষ্ট সমস্যাদায়ক হবে বলেও মনে করছেন কেউ কেউ।

Leave a Comment