=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চোখ ধাঁধানো লুকের সাথে 660cc ইঞ্জিন! জবরদস্ত বাইক লঞ্চ করল Triumph

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে নিজেদের জনপ্রিয় স্পোর্টস বাইক Daytona 660-কে নয়া রূপে লঞ্চ করে ফেলল ট্রায়াম্ফ মোটরসাইকেলস। নতুন এই মডেলটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে 9.99 লক্ষ টাকা, যা আগের মডেলের তুলনায়ও 11 হাজার টাকা বেশি। তবে দাম সামান্য বাড়লেও কোম্পানি এই বাইকটিতে সাসপেনশন আপগ্রেড থেকে শুরু করে স্ট্যান্ডার্ড কুইক শিফটার এবং নতুন টায়ারের মতো একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করেছে।

কী কী আপডেট রয়েছে এই মডেলে?

নতুন Daytona 660 মডেলের সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে এর সাসপেনশনে। এখন এতে 41 মিলিমিটারের শোওয়া আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক দেওয়া রয়েছে, যাতে কম্প্রেশন এবং রিবাউন্ড অ্যাডজাস্টমেন্টের সুবিধা রয়েছে। এর পাশাপাশি আগের মডেলের কুইক শিফটার শুধুমাত্র একটি অপশনাল অ্যাক্সেসরিজ হিসেবে উপলব্ধ থাকলেও নতুন এই বাইকটিতে বাই-ডিরেকশনাল কুইক শিফটার স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে রাখা হয়েছে। এছাড়া টায়ারের ক্ষেত্রেও বেশ কিছু বদল আনা হয়েছে। আগের মিশেলিন পাওয়ার 6 টায়ারের বদলে এবার মেটজেলের M9 RR ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে বডি ডিজাইনে তেমন কোনও পরিবর্তন না এলেও স্পোর্টি লুককে আরও আকর্ষণীয় করতে তিনটি নতুন কালার অপশন যুক্ত করা হয়েছে। যেগুলি হল—অ্যালুমিনিয়াম সিলভার উইথ স্যাফায়ার ব্ল্যাক হাইলাইটস, কসমিক ইয়েলো উইথ স্যাফায়ার ব্ল্যাক হাইলাইটস এবং স্যাফায়ার ব্ল্যাক। অর্থাৎ এই মডেলটি এবার দুটি ডুয়াল টোন এবং একটি সিঙ্গেল টোন কালার অপশনে মিলবে। তবে মেকানিক্যাল দিক থেকে বাইকটিতে সেরকম কোনও পরিবর্তন আনা হয়নি। এতে আগের মতোই 660 সিসির ইনলাইন থ্রি-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যেটি 94 bhp শক্তি এবং 68 Nm টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে থাকবে 6-স্পিড গিয়ারবক্স।

আরও পড়ুন: সঙ্গে রাখছিলেন আগ্নেয়াস্ত্র, বাড়ি থেকে গ্রেফতার তৃণমূলের দু’বারের বিধায়ক

তবে নতুন বাইক লঞ্চের পাশাপাশি ট্রায়াম্ফ সীমিত সময়ের জন্য স্পিড 400 এবং ট্র্যাকার 400 মডেলের দাম 7000 টাকা পর্যন্ত কমিয়ে দিয়েছে। দাম কমার পর স্পিড 400 এর এক্স-শোরুম দাম দাঁড়িয়েছে মাত্র 2.34 লক্ষ টাকা এবং ট্র্যাকার 400 এর দাম দাঁড়িয়েছে 2.42 লক্ষ টাকা। এমনকি শুধু তাই নয়, এই অফারে বাইক কিনলে গ্রাহকদের বিনামূল্যে অ্যাক্সেসরিজ দিচ্ছে কোম্পানি।

Leave a Comment