=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ছিল পাসপোর্ট, আইফোন সবই! গাড়ি থেকে চুরি হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটারদের ৮টি লাগেজ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শিরোনামে বাংলাদেশ (Bangladesh)। ওপার বাংলার জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী ক্রিকেট দলের (Cricket Team) প্লেয়ারদের সাথে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। খোয়া গেল প্লেয়ারদের 8টি লাগেজ। জানা গিয়েছে, ওপার বাংলার ক্রিকেটারদের যে ব্যাগগুলি খোয়া গেছে, সেগুলিতে ছিল প্লেয়ারদের পাসপোর্ট, আইফোন থেকে শুরু করে নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। যেই ঘটনায় মামলা দায়ের হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ স্টেশনে।

লাগেজ উদ্ধারে যৌথ অভিযানে নেমেছে রাজশাহী ও নাটোরের পুলিশ

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিরুদ্ধে ম্যাচ ছিল রাজশাহীর। দ্বিতীয় রাউন্ডের সেই ম্যাচ শেষ করে বুধবার সকালে বিমানে রাজশাহীতে পৌঁছেছিলেন প্লেয়ারেরা। এদিকে তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার লাগেজ নিয়ে সড়কপথে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি কাভার্ডভ্যান। ওই গাড়িতে মোট 54টি লাগেজ ছিল।

জানা গিয়েছে, বুধবার সকালে রাজশাহীতে পৌঁছে হোটেলে ঢোকার সময় বাড়ি থেকে লাগেজ নামাতে গিয়ে দেখা যায় সেখানে থেকে উধাও 8টি লাগেজ। যেই ঘটনায় দ্রুত রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজশাহী ক্রিকেট দলের প্লেয়ার এস এম মেহেরাব হোসেন। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই কাভার্ডভ্যান চালক নাকি জানিয়েছেন, মঙ্গলবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর নাটোরের হাটিকুমরুল-বনপাড়া বাইপাসের পাশেই রাতের খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে বুধবার ভোরে পেট্রোল পাম্পে তেল ভরাতে গিয়ে দেখেন গাড়ির পেছনের দুটি পাল্লা খোলা।

আরও পড়ুন: পুজোর মধ্যেই কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ওই চালক জানিয়েছেন, ট্রাকের পেছনের দুটি পাল্লা খোলা রয়েছে দেখামাত্রই দ্রুত রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরে হোটেলে গিয়ে চেক করলে দেখা যায় ক্রিকেটারদের আটটি লাগেজ সেখান থেকে চুরি হয়ে গিয়েছে। যেই ঘটনায় অভিযোগের ভিত্তিতে এবার একযোগে তদন্তে নেমেছে রাজশাহী ও নাটোরের পুলিশ। এই ঘটনার নেপথ্যে চালকের কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment