=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজোর ভিড় এড়াতে কলকাতা মেট্রোয় নতুন সুবিধা, QR কোড ও Paytm-এ সহজে কাটুন টিকিট

সহেলি মিত্র, কলকাতাঃ মেট্রোয় করে দুর্গাপুজো প্যান্ডেল হপিং করার প্ল্যান? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। পুজোর কয়েকটা দিন যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা শুরু করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro)। পুজোর মুখে কলকাতা মেট্রো দুটি নতুন টিকিটিং ব্যবস্থা (Ticket System) চালু করেছে, যাতে যাত্রীরা আরও দ্রুত টিকিট কিনতে পারেন এবং টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন এড়াতে পারেন।

বড় চমক দিল কলকাতা মেট্রো

মহালয়ার দিন থেকেই পুজোপ্রেমীদের ঢল নেমেছে রাস্তায়। বহু প্যান্ডেল খুলে দেওয়া হয়েছিল সেদিন থেকেই। এদিকে আগামী দিনে রাস্তাঘাট, ট্রেন, বাস, মেট্রোতে আরও ভিড় বাড়বে। এহেন অবস্থায় বিশেষ করে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে শুরু করা নতুন টিকিট কাটার ব্যবস্থা অনেকের সমস্যা দূর করবে বলে মনে করা হচ্ছে। উৎসবের এই দিনগুলিতে মেট্রো ট্রেন পরিষেবা সম্ভবত যাতায়াতের সবচেয়ে সুবিধাজনক এবং পছন্দের মাধ্যম হিসেবেই থাকবে।

কীভাবে কাজ করবে নতুন ব্যবস্থা?

এই নতুন সুবিধাগুলোর মাধ্যমে যাত্রীরা কোনো অ্যাপ ডাউনলোড না করেই নির্দিষ্ট কিছু স্টেশনে কিউআর কোড স্টিকার স্ক্যান করে টিকিট কিনতে পারবেন এবং পেটিএম অ্যাপের মাধ্যমেও টিকিট বুক করতে পারবেন। জানা গিয়েছে, প্রাথমিকভাবে এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, কালীঘাট, হাওড়া, শিয়ালদহ, শোভাবাজার-সুতানুটি, সল্ট লেক সেক্টর ৫ এবং দমদম ক্যান্টনমেন্ট—এই ১২টি স্টেশনে কিউআর কোড-ভিত্তিক টিকিট ব্যবস্থা পাওয়া যাবে।

আরও পড়ুনঃ গড়িয়াহাটের ফ্লাইওভারের রং তুলছে প্রশাসন! দুর্ঘটনার দায় কার? প্রশ্ন কুণাল ঘোষের

মেট্রো রেল জানিয়েছে, আগামী দিনে করিডোরজুড়ে থাকা অন্যান্য স্টেশনগুলিতেও এই সুবিধাটি সম্প্রসারিত করা হবে। এদিকে দুর্গাপুজো উপলক্ষে ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কলকাতা মেট্রো তার ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো এবং অরেঞ্জ লাইনে বিশেষ পরিষেবা চালাবে। মহা সপ্তমী, মহা অষ্টমী এবং মহা নবমীর দিন ব্লু এবং গ্রিন লাইনে সারারাত পরিষেবা চালু থাকলেও, লাইনভেদে ও উৎসবের দিন অনুযায়ী পরিষেবার সময়সূচী এবং ট্রেনের সংখ্যা ভিন্ন হবে।

Leave a Comment