জয়রামবাটি থেকে এক ট্রেনে বাঁকুড়া, উদ্বোধন হবে নয়া রেললাইনের, সময়সূচি দিল রেল

Bankura-Jayrambati Train

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হতে চলেছে রেল যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের। শেষমেশ ময়নাপুর-জয়রামবাটি রেললাইনের সূচনা হতে চলেছে। আর এই শুরু হলেই, বাঁকুড়া থেকে এক ট্রেনেই হুগলীর জয়রামবাটি (Bankura-Jayrambati Train) যাওয়া যাবে। এই বিষয়ে শিলমোহর দিয়েছে খোদ রেল। এই বিষয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ কিলোমিটার দীর্ঘ ময়নাপুর-বড়গোপীনাথপুর-জয়রামবাটি নয়া রেললাইনের উদ্বোধন করবেন। এটি আবার তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পের একটি অংশ। সেখানে আপাতত ১৫ কিমির রেললাইন উদ্বোধনের পাশাপাশি ময়নাপুর এবং জয়রামবাটির মধ্যে নয়া ট্রেন পরিষেবার শুরু করবেন।

অবশেষে শুরু হচ্ছে বাঁকুড়া-জয়রামবাটি ট্রেন পরিষেবা

পূর্ব রেলের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেটা অনুযায়ী, ট্রেন নম্বর ৬৮০৯৬/৬৮০৯৫ বাঁকুড়া-ময়নাপুর-বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা জয়রামবাটি অবধি সম্প্রসারিত হবে। একটি উদ্বোধনী স্পেশাল ট্রেন অর্থাৎ ০৮০৯৫ জয়রামবাটি-বাঁকুড়া মেমু উদ্বোধনী স্পেশাল আগামী ১৮ জানুয়ারি, ২০২৬-এ জয়রামবাটি থেকে বাঁকুড়া অবধি ছুটবে। ইতিমধ্যে এই ট্রেনের স্টপেজ এবং সময়সূচী প্রকাশ করেছে রেল। চলুন জেনে নেবেন।

আরও পড়ুনঃ ফের তৈরি পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের প্রকোপ, আজকের আবহাওয়া

May be an image of text

স্টপেজ ও সময়সীমা কী?

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মেমু ট্রেনটি জয়রামবাটি থেকে দুপুর ১৪:৪৫ মিনিটে ছাড়বে এবং সেটি গোপীনাথপুরে ১৪:৫৫, ময়নাপুরে ১৫:১০, গোকুলনগর জয়পুরে ১৫:৩০ মিনিটে থামবে। এছাড়াও ট্রেনটি থামবে বিরসামুন্ডা, বিষ্ণুপুর জংশন, রামসাগর, ওন্দাগ্রাম, ভেদুয়াসোল এবং বাঁকুড়ায় থামবে। যদিও ট্রেনটির নিয়মিত পরিষেবা সম্পর্কে রেল আগামী দিনে বিজ্ঞপ্তি মারফত জানাবে বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে পেনশন অফিস, সমস্যায় ৫ লক্ষ পেনশনভোগী

এই মেমু ট্রেনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বেশ কিছু অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন। রইল তালিকা…

১) নিউ জলপাইগুড়ি-তিরুচিলাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস।

২) এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস।

৩) আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস।

৪) ডিব্রুগড়-গোমতী নগর অমৃত ভারত এক্সপ্রেস।

৫) কামাখ্যা-রোহতক অমৃত ভারত এক্সপ্রেস।

৬) হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস।

৭) শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস।

৮) নিউ জলপাইগুড়ি-নাগেরকোল অমৃত ভারত এক্সপ্রেস।

৯) সাঁতরাগাছি-তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস।

৯) সাঁতরাগাছি-তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস।

 

20 thoughts on “জয়রামবাটি থেকে এক ট্রেনে বাঁকুড়া, উদ্বোধন হবে নয়া রেললাইনের, সময়সূচি দিল রেল”

  1. I like the valuable info you supply to your articles. I will bookmark your blog and check once more right here regularly. I am fairly certain I’ll be told many new stuff proper here! Best of luck for the next!

    Reply
  2. Hello There. I found your weblog using msn. This is an extremely smartly written article. I will be sure to bookmark it and return to learn extra of your useful information. Thanks for the post. I’ll certainly comeback.

    Reply
  3. I recently tried out casinuucasino and found the interface really appealing. Has a sleek, modern design. I had a decent run on their live casino games. Payouts seemed pretty quick too. Overall, a good solid option for anyone looking for a reliable casino, explore it at casinuucasino

    Reply
  4. I gave casinorbd777 a shot, and honestly, I was impressed. They have a great selection of games, and the site is really easy to navigate on mobile. It felt very intuitive. The bonuses were nice too but I think the wagering requirements could be a little lower, register on casinorbd777

    Reply

Leave a Reply to Paul Johnson Cancel reply