=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জল থেকে উঠলেই শরীরে জ্বালা! বাঁচতে দীর্ঘদিন ধরে পুকুরে বাস মুর্শিদাবাদের ইকবালের

অনন্যা সরকার, কলকাতা: দিনের পর দিন পুকুরের জলে ডুবে থাকে মুর্শিদাবাদের ১৬ বছর বয়সী ইকবাল শেখ। সেই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গেছে এলাকা জুড়ে। স্থানীয়রা দাবি করছেন, প্রায় এক সপ্তাহ পর্যন্ত পুকুরের জলের মধ্যেই কাটিয়ে দিচ্ছে সে। মাঝে মধ্যে পাড়ে আসছে, তারপর আবার যে-কে-সেই। এতটা সময় জলে ডুবে থাকা যেকোনও মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত মারাত্মক হতে পারে, তাই ইকবালের স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা। সম্প্রতি তাঁর জলে ডুবে থাকার একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকে ঝাঁকে ঝাঁকে কৌতূহলী নেটিজেন মন্তব্য বাক্স ভরিয়ে দিয়েছেন। কিন্তু কেন ইকবাল এমনভাবে জলে ডুবে রয়েছে? কী কারণ রয়েছে এর পিছনে, তার উত্তর সে নিজেই দিয়েছে। আসুন ঘটনাটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

শরীরের অত্যাধিক দহনজ্বালা সহ্য করতে পারছে না ইকবাল

স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, ইকবাল নিজের বাড়ি ছেড়ে বেলডাঙা অঞ্চলের বিভিন্ন পুকুরে ডুবে থাকছে দীর্ঘ সময়। এমনকি সে কয়েকদিন একইভাবে জলের মধ্যে ডুবে বসে রয়েছে। কেন এভাবে পুকুরকেই নিজের ঘরবাড়ি বানিয়ে ফেলেছে ওই ১৬ বছরের কিশোর? সে নিজেই জানাচ্ছে, জল থেকে উঠলেই তার সারা শরীরে জ্বলন শুরু হয়ে যায়। পুকুরের জলে থাকলেই একটু শান্তি পায় সে, শারীরিক কষ্ট কিছুটা কমে।

আরও পড়ুন: মিলবে না বর্ধিত DA! সপ্তম পে কমিশন থেকে বাদ প্রায় ১৫ হাজার কর্মী? কারা জানুন

ইকবাল জানাচ্ছে, তার এই ব্যাধির চিকিৎসা করানোর জন্য সে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হয়েছিল। কিন্তু সেখান থেকে প্রয়োজনীয় সাহায্য মেলেনি। আর্থিক দিক থেকে দূর্বল তার পরিবার, তাই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই তাদের। 

এই ঘটনার কথা চাউর হতেই ইকবালকে নিয়ে কৌতূহল দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনই  প্রায় ছোট বাচ্চা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা পুকুর ধারে তাকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন। কেউ কেউ বিস্কুট, চিঁড়ের মতো নানা খাবার তার সামনে বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু কোনোভাবেই তাকে জল থেকে তুলে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এলাকাবাসীরা বলেন, বারবার বোঝানো সত্ত্বেও ইকবাল পুকুর থেকে উঠতেই চাইছে না।

আরও পড়ুন: বাড়তে পারে রেলের ভাড়া, জমা পড়ল সুপারিশ, কতটা বৃদ্ধি পাবে?

অতিপ্রাকৃত শক্তি থেকে শরীর নিয়ে উদ্বেগ – গ্রামবাসীদের আলোচনার কেন্দ্রে এখন ইকবাল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তার শারীরিক অবস্থাই সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এইভাবে একটানা কয়েকদিন ধরে জলের মধ্যে শরীর ডুবিয়ে থাকার ফলে ইকবালের যে পরিমাণ ক্ষতি হচ্ছে, তা তার জন্য প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। অত্যাধিক জল লাগার ফলে ত্বকের ক্ষয় হয় ও সংক্রমণের সম্ভাবনা বাড়ে। তাছাড়া, ইকবাল যে সাংঘাতিক জ্বালাপোড়ার কথা বলছে, তার আসল কারণ কী, তাও সঠিকভাবে জানা যাচ্ছে না। স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সে সঠিকভাবে শারীরিক পরীক্ষা করিয়েছেন কিনা, এবিষয়েও ধোঁয়াশা রয়েছে। এমতাবস্থায় প্রশাসন ইকবালের জন্য কোনো ব্যবস্থা করে কিনা, সেটাই দেখার। 

Leave a Comment