=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জাহাঙ্গীরের রক্ষাকবচ তুলে নিল হাই কোর্ট, এবার গ্রেফতার হবেন পুষ্পা?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফলতার একসময়ের দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে গত 18 মে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার সেই সুরক্ষাকবচ প্রত্যাহার করে নিল উচ্চ আদালত। মঙ্গলবার, কলকাতা হাইকোর্টের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূল নেতাকে যে রক্ষাকবচ তাঁরা প্রদান করেছিলেন তা আর কার্যকর থাকছে না। এর ফলে এবার থেকে অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর বা পুষ্পার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবে প্রশাসন।

রক্ষাকবচ সরতেই গ্রেফতার হবেন জাহাঙ্গীর?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র জাহাঙ্গীর খান। এককালের ডায়মন্ড হারবার মডেলের অন্যতম রক্ষাকর্তা তৃণমূলের এই তরুণ নেতা। আসলে 2019 সালে জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মতোই আগামীকাল অর্থাৎ বুধবার সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হচ্ছে। ঠিক তার আগে আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ফের মামলা উঠতেই সেটি চলে যায় নিয়মিত বেঞ্চে।

এদিন সকালে আদালতের রিপোর্ট জমা দেয় রাজ্য পুলিশ। পরবর্তীতে বিচারপতি পার্থসারথি সেন গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে বোঝেন, জাহাঙ্গীর খানকে মূলত ভোটের জন্য সাময়িক রক্ষাকবচ দেওয়া হয়েছিল। তিনি অবশ্য FIR খারিজের দাবি জানিয়ে আদালতে পিটিশন দাখিল করেননি। এমতাবস্থায় পূর্বের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো বা এই রক্ষাকবচ বহাল রাখা চলে না। তাই জাহাঙ্গীরকে দেওয়া সেই আইনি সুরক্ষা বর্ম এবার তুলে নিল আদালত।

অবশ্যই পড়ুন: কলকাতা এয়ারপোর্টে ছিড়ে পড়ল লিফট, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিন কর্মী

বলাই বাহুল্য, ফলতার তৃণমূল নেতার বিরুদ্ধে মোট সাতটি FIR দায়ের করা হয়েছিল। মূলত ভোটের আগে গ্রেফতার হওয়ার হাত থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জাহাঙ্গীর। সেই মতোই তাঁকে ভোটের জন্য রক্ষাকবচ দিয়েছিল আদালত। এবার সেটাই পুরোপুরি তুলে নিল কলকাতা হাইকোর্ট। আর তারপরেই জল্পনা বাড়ছে, এবার কি তাহলে গ্রেফতার হবেন পুষ্পা? কেননা, আদালতের রক্ষাকবচ না থাকায় এবার এই তৃণমূল নেতার বিরুদ্ধে সমস্ত মামলায় তদন্ত করার পূর্ণ স্বাধীনতা পাচ্ছে পুলিশ-প্রশাসন।

Leave a Comment