=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঝামেলা শেষ, ইন্টারনেট ছাড়াই হবে UPI পেমেন্ট! বিশেষ ফিচার চালু হতে চলেছে ভারতে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ইন্টারনেট ছাড়াই করা যাবে UPI পেমেন্ট (UPI Payment)। সেই মর্মে, বড় পদক্ষেপ নিয়েছে নয়া দিল্লি। বিজনেস স্ট্যান্ডার্ডের এক রিপোর্ট অনুযায়ী, ভারত এবার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের ক্ষেত্রে একটি বিশেষ ফিচার চালু হতে চলেছে। গ্রাহকরা মার্চেন্টের পয়েন্ট-অফ-সেল (পিওএস) টার্মিনালে পেমেন্ট করতে পারবেন সহজেই। এমনকি কোনও রকম ইন্টারনেট পরিষেবা ছাড়াই করা যাবে পেমেন্ট!

ইন্টারনেট ছাড়াই হবে UPI পেমেন্ট!

রিপোর্ট অনুযায়ী, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া চলতি বছরই প্রধান টার্মিনাল প্রস্তুতকারকদের কাছ থেকে পিওএস ডিভাইস নিশ্চিত করতে চাইছে। জানা যাচ্ছে, প্রস্তাবিত এই সিস্টেমে নিয়ার-ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করা যাবে এবং একটি অফলাইন টার্মিনালে এনএফসি-সাপোর্টেড ফোন ট্যাপ করে সর্বোচ্চ 2 হাজার টাকা পর্যন্ত পাঠানো যাবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে যে নতুন ফিচারটি চালু হতে চলেছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের সেই ফিচার বিশেষত নেটওয়ার্ক বিহীন জায়গার জন্য বিশেষ কার্যকর হতে চলেছে। যেসব জায়গায় কোনও ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি নেই যেমন প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা বিমানের কেবিন এমনকি পাতাল রেল নেটওয়ার্কেও কাজ করবে এই বিশেষ ফিচার।

এর জন্য অবশ্য গ্রাহকদের প্রথমে ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় তাঁদের UPI লাইট ওয়ালেটে টাকা পাঠাতে হবে। পরবর্তীতে কোনও রকম ইন্টারনেট কানেকশন বা UPI পিন ব্যবহার না করেই ওয়ালেটে থাকা ওই অর্থ ব্যবহার করতে পারবেন। কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, সম্পূর্ণ অফলাইনে অর্থাৎ ইন্টারনেট পরিষেবা ছাড়াই UPI পেমেন্ট গ্রহণ করতে হলে পিওএস কোম্পানিগুলোকে NPCI এর কাছ থেকে সার্টিফিকেশন নিতে হবে। পরবর্তীতে ওই সার্টিফিকেটের উপর ভিত্তি করে অ্যাপলিকেশ তৈরি করতে পারবে সংস্থাগুলি।

অবশ্যই পড়ুন: স্কুটির সাথে পেট্রোল এবং হেলমেট দেবে রাজ্য সরকার, বিরাট ঘোষণা

প্রসঙ্গত, একজন ব্যক্তি যদি চান তবে তিনি সম্পূর্ণ অফলাইন অবস্থায় ইন্টারনেট ব্যবহার না করেই একবারে 2 হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারেন। জানিয়ে রাখা প্রয়োজন, 2023 সালেই ইন্টারনেট সংযোগ না থাকলেও যাতে আর্থিক লেনদেন বা পেমেন্ট করা যায় সেজন্য UPI X চালু করেছিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।

Leave a Comment