=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিম ইন্ডিয়ার নতুন টেস্ট সিরিজের ঘোষণা BCCI-র! কবে, কাদের বিরুদ্ধে খেলা?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)। এই টুর্নামেন্ট শেষ হলেই লাল বলের ক্রিকেটে ফিরবে ভারত। জানা যাচ্ছে, প্রথম আসরে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (India Vs Sri Lanka)। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজটিতে সবুজ সংকেত মিলেছে। BCCI চূড়ান্ত করেছে ভারত এবং শ্রীলঙ্কা শীঘ্রই একে অপরের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। কিন্তু কবে হবে সেই সিরিজ?

ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ কবে?

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, আসন্ন আগস্ট মাসেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও সূচি জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ক্রিকবাজের রিপোর্ট বলছে, আগামী 9 আগস্ট থেকে শুরু হতে পারে দুই দলের টেস্ট সিরিজ। কয়েকটি সূত্র মারফত খবর, বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া।

জানা যাচ্ছে, প্রতিবেশী দেশটির ক্রিকেট বোর্ডের কর্তাদের সাথে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে আলোচনা চলছে দেবজিৎ সাইকিয়ার। ওই বৈঠকে ভারত এবং শ্রীলঙ্কার টেস্ট সিরিজটির দিনক্ষণ চূড়ান্ত করা হতে পারে। শুধু তাই নয় শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের সাথে ওই বৈঠকে দু দেশের মধ্যে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আলোচনা হতে পারে।

অবশ্যই পড়ুন: দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে আনল রেল, কবে শুরু পরিষেবা?

বলাই বাহুল্য, এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে প্রতিশ্রুতি দিয়েছিল সে দেশে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের উদ্দেশ্যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ওই সিরিজ থেকে যা আয় হবে তা ব্যয় করা হবে ক্ষতিগ্রস্তদের পেছনে। সেক্ষেত্রে এই টি-টোয়েন্টি সিরিজটি খুব সম্ভবত আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ আগস্টে টেস্ট সিরিজের পর।

Leave a Comment