=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ে এবার এই টুর্নামেন্টে খেলবেন বৈভব সূর্যবংশী!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে সুযোগ হয়েছিল বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। প্রথমটিতে কিছু করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে 45 রান করে দলের ভরসার কাঁধ হয়েছিলেন তিনি। তারপরই ইশান কিষাণ দলে ফিরতেই ছিটকে গেলেন বৈভব। প্রশ্ন উঠছিল, কবে মাঠে ফিরবেন বিহারের (Bihar) কিশোর? মিলল সেই উত্তর। রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত এ দলের হয়ে মাঠে নামার আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে পারেন সূর্যবংশী। সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি পোস্ট করে সেই ইঙ্গিত দিয়েছেন 15 বছরের ক্রিকেটার।

ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে সূর্যবংশীর!

ইশান কিষাণ দলে ফিরতেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ে বেশ খানিকটা হতাশ বৈভব সূর্যবংশী। এবার সেই হতাশা এবং দুঃখ নিয়েই তাঁকে বিহারের হয়ে ব্যাট ধরতে দেখা যেতে পারে। হ্যাঁ, 2026-27 সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের প্রথম ম্যাচ রয়েছে আগামী 14 নভেম্বর। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সৌরাষ্ট্রের মুখোমুখি হবে বিহার। আর সেই আসরে দেখা যেতে পারে খুদে তারকাকে।

ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি স্টোরি পোস্ট করে ইঙ্গিত দিয়েছেন বৈভব। ওই স্টোরিতে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি লোগো পোস্ট করার পাশাপাশি তার উপরে লেখা হয়েছে ‘শীঘ্রই’। এর থেকে বোঝাই যাচ্ছে, খুব শীঘ্রই বিহারের জার্সি গায়ে আবারও ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন বিহারের বৈভব সূর্যবংশী। বিহারের হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই খেলবেন কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি ভারতীয় ক্রিকেটার।

আরও পড়ুন: কোকেন নিয়ে ক্রিকেটে নিষিদ্ধ প্রাক্তন KKR তারকা

প্রসঙ্গত, রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতীয় দলের প্রথম ম্যাচ রয়েছে আগামী 20 নভেম্বর। এদিন নেপালের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ ম্যাচটিতে উপস্থিত থাকতে পারেন বৈভব সূর্যবংশী। এরপর ভারতীয় এ দল 22 নভেম্বর পাকিস্তান এবং 24 নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। তবে সেই টুর্নামেন্ট শুরুর আগে বিহারের হয়ে তিনটি ম্যাচ খেলতে পারেন তিনি।

Leave a Comment