=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ট্রেন দুর্ঘটনা, অভিষেকের বাড়ি বুলডোজার..! আজকের সেরা ১০ খবর (১৯ মে)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯ মে, মঙ্গলবার। ট্রেন দুর্ঘটনা, অভিষেকের বাড়ি বুলডোজার, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল পোর্টাল

প্রতিশ্রুতি রাখল রাজ্য সরকার। আজ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন পোর্টাল চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। যারা লক্ষীর ভাণ্ডার পাচ্ছিলেন, তারা খুব সহজেই অনলাইনে আবেদন করে নিতে পারবেন। তবে সবে পোর্টাল চালু করা হয়েছে। তাই কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই সেই সমস্যা মিটে যাবে এবং আগামী ১ জুন থেকেই প্রতি মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকবে। তবে আবেদন করতে বিভিন্ন ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। যেমন মোবাইল নম্বর, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট ইত্যাদি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) কালীঘাটে বেআইনি নির্মাণের কারণে অভিষেকের মাকে নোটিশ KMC-র

অস্বস্তির মুখে তৃণমূল সাংসদ অভিযোগ বন্দ্যোপাধ্যায়। পুরসভা বিল্ডিং বিভাগের তরফে নোটিশ পাঠানো হল তাঁর মা লতা ব্যানার্জিকে। কারণ, কালীঘাট রোডে অবস্থিত তাঁদের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে। এমনকি দেখা যায় যে, শান্তিনিকেতনেও অবৈধ নির্মাণ রয়েছে। যার কারণে ৪০০(১) ধারায় ভবানীপুরের ১২১, কালীঘাট রোড এবং ১২৮ হরিশ মুখার্জী রোডে অবস্থিত শান্তিনিকেতনের নোটিশ পাঠিয়েছে কলকাতা পৌরসভা। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি বুলডোজার চালানো হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) চিকেন নেক নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল একাধিক, যা পূরণ করছে এবার। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ অংশ চিকেন নেকের নিরাপত্তা বাড়ানোর জন্য শিলিগুড়ি করিডরে ১২০ একর জমি কেন্দ্র সরকারকে হস্তান্তরের সিদ্ধান্ত দিয়েছে রাজ্য সরকার। কারণ, এই চিকেন নেককে ঘিরেই নেপাল, ভুটান, চীন এবং বাংলাদেশের সীমান্ত রয়েছে। আর এই সীমান্তে শিলিগুড়ি করিডরের গুরুত্ব অপরিসীম। কারণ, এখান দিয়ে বেআইনি দ্রব্য পাচারের ঝুঁকি থাকে। তাই এই অংশকে নিরাপত্তা দিতে রাজ্য সরকারের বড় পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান

শুভেন্দু অধিকারের কাছে ঝুঁকে গেলে পুষ্পা। নির্বাচনেই লড়বেন না ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আগামী ২১ মে পুননির্বাচনের কথা এই বিধানসভা কেন্দ্রে। তবে তার আগে তিনি জানিয়ে দিলেন যে, তিনি ফলতার সার্বিক উন্নয়নের জন্য নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। উন্নয়নের স্বার্থে ত্যাগ। আসলে তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলা জড়িয়ে ছিল। তারপরেই এই সিদ্ধান্ত। তবে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) দেশব্যাপী ধর্মঘটের ঘোষণা SBI-র কর্মীদের

গোটা দেশব্যাপী এসবিআই কর্মীদের ধর্মঘটের ঘোষণা। আগামী ৫ দিন হবে না ব্যাঙ্কের কাজ। জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেডারেশন সোমবার কলকাতায় প্রশাসনিক কার্যালয়ের বাইরে অবস্থান ধর্মঘট পালন করেছিল। তাদের ১৬ দফা দাবি আদায়ের জন্য এই বিক্ষোভ। এমনকি আগামী ২৫ এবং ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। তবে এ নিয়ে মোট পাঁচ দিন ব্যাঙ্কের কার্যক্রম ব্যাহত থাকবে। কারণ, ২৩ মে চতুর্থ শনিবার আর ২৪ মে রবিবার আর ২৫ এবং ২৬ মে দেশজুড়ে ধর্মঘট আর ২৭ মে বুধবার ঈদের ছুটি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) পথ কুকুর নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

পথ কুকুর নিয়ে এবার বড় বার্তা দিল সুপ্রিম কোর্ট। জনবহুল এলাকা থেকে কুকুর সরিয়ে নিয়ে যাওয়ার স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কিছুদিন আগে। তবে এবার সেই আগের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, প্রকাশ্য রাস্তায় বা জনবহুল এলাকায় পথ কুকুর রাখা যাবে না। আজ মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয়েছে। আর সেখানে বিচারপতিরা বলেছেন, রাস্তা এবং জনবহুল জায়গা থেকে কুকুর সরাতে হবে। এমনকি তাদেরকে সঠিক জায়গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) উত্তরাখণ্ডে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা

ফের ট্রেন দুর্ঘটনা। এবার উত্তরাখণ্ডের ঋষিকেশে লাইনচ্যুত হয়ে গিয়েছে উজ্জয়নী এক্সপেক্টসের তিনটি বগি। গতকাল রাত সাড়ে নটা নাগাদ খণ্ডগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দ্রুত গতিতে ছুটতে থাকা তিনটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে কামরাগুলি একপ্রকার ঝুলতে থাকে। তবে দুর্ঘটনায় কোনও রকম হতাহতের খবর মেলেনি বলেই খবর। তবে দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ ছিল। রেল আধিকারিক থেকে শুরু করে উদ্ধারকারী দল গিয়ে পরে উদ্ধার করে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের শতদ্রুর

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসি কাণ্ড এখনও পর্যন্ত টাটকা বাঙালির মনে। তৎকালীন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত এফআইআর দায়ের করলেন। তাঁর দাবি, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ বেশ কয়েকজনের গাফিলতি এবং ভুলের কারণেই গোটা ইভেন্ট ভেস্তে গিয়েছে। অনুমতি ছাড়া প্রচুর পরিমাণে লোক মাঠে ঢোকানো হয়েছিল। এমনকি তারা নিজেরাই মেসির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিল। যাতে মেসি সেই অনুষ্ঠানই করতে পারেননি। এমনকি স্টেডিয়ামে ভাঙচুর পর্যন্ত হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ED তদন্তের অনুমতি

আরজি কর কাণ্ড নিয়ে এবার বড় পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ইডিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় ছাড়পত্র দিয়েছেন তিনি। আগেই বিজেপি বলেছিল যে, ক্ষমতায় আসলে আরজি কর কাণ্ডে তদন্ত হবে। আর সেই প্রতিশ্রুতি রাখছে সরকার। ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারী বলেছেন যে, বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ভাবে এই মামলা দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল। তবে আমরা বিশ্বাস করি, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কখনও সত্য চাপা দিয়ে রাখা যায় না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

বাংলাজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এক সপ্তাহের ব্যবধানে দু’বার পেট্রোল–ডিজেলের দাম বাড়ানো হয়েছে। এবার ডিজেলের দাম প্রতি লিটারে ০.৯১ টাকা বেড়ে হয়েছে ৯৬.০৭ টাকা এবং পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ০.৯১ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১০৯.৭০ টাকা। ফলে গাড়ি চালক থেকে শুরু করে বাইক আরোহীদের পকেটে যে বাড়তি চাপ পড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটের প্রভাবেই এই ঊর্ধ্বগতি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment