=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঠিক যেন সাপ! বাংলার পাশেই রয়েছে অনন্য ‘সাপুয়া ড্যাম’, কীভাবে যাবেন?

সহেলি মিত্র, কলকাতাঃ ওড়িশা মানেই হল সৌন্দর্যের একটি খনি। বাংলার উত্তরবঙ্গের মতোই এই রাজ্যে এমন কিছু জায়গা রয়েছে যেখানে গেলে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। ভাবতে বাধ্য হবেন, এরকম জায়গাও ওড়িশায় থাকতে পারে। আপনিও যদি একটু কম বাজেটের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে আজ আপনাদের এমন এক সুন্দর জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনি খুশি হয়ে যাবেন গ্যারান্টি। আজ কথা হবে ‘সাপুয়া ড্যাম’ (Sapua Dam) নিয়ে।

ঘুরে আসুন ওড়িশার সাপের মতো দেখতে ড্যামে

নিশ্চয়ই ভাবছেন, এরকম অদ্ভুত নাম কেন? আসলে ‘সাপুয়া ড্যাম’-টিকে অনেকটা সাপের মতো দেখতে। ওড়িশার ঢেঙ্কানাল জেলায় পিকনিকের জন্য সাপুয়া বাঁধ একটি অনন্য স্থান। সাপের মতো আকৃতির কারণে এই বাঁধটিকে সাপুয়া বাঁধ বলা হয়। সাপুয়া ড্যাম হিন্দোলা মহকুমার তেলিভুইন চক থেকে ৬ কিমি দূরে অবস্থিত। বাঁধটি ঢেঙ্কানাল শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি কটক থেকে প্রায় ৭৬ কিলোমিটার দূরে।

আরও পড়ুন: রাজনীতি থেকে অবসরের ঘোষণা করলেন হুমায়ুন কবীর

সাপুয়া বাঁধের ঘন জঙ্গল ও জল পর্যটকদের আকর্ষণ করে। পিকনিক স্পট হিসেবে এই জায়গাটির জুড়ি মেলা ভার। ভুবনেশ্বর থেকে সাপুয়া বাঁধ পর্যন্ত মনোরম পথটি আপনাকে ওড়িশার নয়নাভিরাম গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে নিয়ে যায়। সাপুয়া বাঁধকে ঘিরে থাকা শাল জঙ্গল এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এখানে নৌকা ভ্রমণের সুবিধাও রয়েছে।

কীভাবে পৌঁছাবেন?

ভুবনেশ্বর থেকে সাপুয়া ড্যামে পৌঁছানোর জন্য, জাতীয় সড়ক-৫৫ ধরে ঢেঙ্কানাল পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে কাউকে জিজ্ঞাসা করে হিন্দোল ব্লকের দিকে যাওয়া রাস্তায় বামে মোড় নিন। সেখান থেকে ড্যামে পৌঁছানোর জন্য একটি অটো রিকশা পেয়ে যাবেন। ঢেঙ্কানাল, ভুবনেশ্বর বা অন্য কোনো বড় শহর থেকেও ক্যাব ভাড়া করে সেখানে পৌঁছানো যায়। এছাড়া আপনি যদি ট্রেনে যেতে চান, তাহলে ঢেঙ্কানাল রেলওয়ে স্টেশনে নামুন। সেখান থেকে সাপুয়া ড্যামে পৌঁছানোর জন্য একটি প্রাইভেট গাড়ি বুক করতে পারেন।

Leave a Comment