=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডানকুনি-দিল্লি স্পেশাল ট্রেন চালু করল রেল, দেখুন সময়সূচি ও রুট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে গরম। গ্রীস্মের দাবদহে প্রাণ অষ্টাগত আমজনতার। আর এই সময় ট্রেনের (Indian Railways) প্রচন্ড ভিড় ঠেলে গন্তব্যে পৌঁছানো কার্যত অসম্ভব! মূলত সে কারণেই, যাত্রীদের সুবিধার্থে এবং ভিড় এড়াতে এবছর একের পর এক সামার স্পেশাল ট্রেন চালু করছে রেল। বাংলা থেকে ভিন রাজ্যে যাওয়ার বেশ কিছু নতুন সামার স্পেশাল ট্রেন চালু হয়েছে সম্প্রতি (Dankuni-Delhi Summer Special Train)। এবার সেই তালিকায় জুড়ল ডানকুনি-দিল্লি বা আনন্দ বিহার সামার স্পেশাল ট্রেনের নামও।

কবে কবে চলবে ডানকুনি-দিল্লি স্পেশাল ট্রেন?

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, মূলত গরমের কথা চিন্তা করে যাত্রীদের সুবিধার্থে ডানকুনি থেকে সোজা দিল্লির আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত 03009 এবং 03010 ডানকুনি-আনন্দ বিহার ও আনন্দ বিহার-ডানকুনি সামার স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, আগামী 9 মে থেকে 27 জুন পর্যন্ত শুধুমাত্র 23 মে বাদ দিয়ে প্রত্যেক শনিবার ডানকুনি থেকে ছাড়বে এই ট্রেন এবং পরের দিন আনন্দ বিহারে গিয়ে পৌঁছবে।

প্রতি শনিবার এই ট্রেন সাড়ে 12টায় ডানকুনি স্টেশন থেকে ছেড়ে পরের দিন আনন্দ বিহারে গিয়ে পৌঁছবে 11 টায়। একইভাবে ট্রেন নম্বর 03010 আনন্দ বিহার-ডানকুনি সামার স্পেশাল ট্রেন আনন্দ বিহার স্টেশন থেকে প্রত্যেক রবিবার নির্দিষ্ট সময়ে ছেড়ে পরেরদিন ডানকুনি স্টেশনে পৌছবে। বলে রাখি, এই ট্রেন আগামী 10 মে থেকে 28 জুন পর্যন্ত চলবে। মাঝে শুধু 24 মে এই ট্রেন বন্ধ থাকবে।

 

অবশ্যই পড়ুন: পতনের পরেও ফেরে ছন্দে সেনসেক্স-নিফটি, শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানোর ৫ কারণ

কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন?

রেল সূত্রে খবর, ডানকুনি-দিল্লি বা আনন্দবিহার সামার স্পেশাল ট্রেনটি নিজের যাত্রাপথে বর্ধমান জংশন, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জেসিডিহ থেকে শুরু করে প্রয়াগরাজ, গয়া জংশন, দিনদয়াল উপাধ্যায়ের মতো উল্লেখযোগ্য স্টেশনগুলিতে থামবে। বলে রাখা প্রয়োজন, এই সামার স্পেশাল মেল/এক্সপ্রেস ট্রেনটিতে একটি এসি টু টায়ার কোচ, তিনটি এসি থ্রি টায়ার কোচ, দশটি স্লিপার কোচ, 6টি জেনারেল কোচ ও দুটি অতিরিক্ত কোচ মিলিয়ে মোট 22টি কোচ থাকবে। জানিয়ে রাখি, এই ডানকুনি থেকে আনন্দ বিহার আবার আনন্দ বিহার থেকে ডানকুনি পর্যন্ত এই ট্রেন মূলত 7টি করে ট্রিপ করবে।

Leave a Comment