=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডুরান্ড কাপের মাঝেই শহরে আসছেন ইস্টবেঙ্গলের নতুন নাইজেরিয়ান স্ট্রাইকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হয়ে গিয়েছে ডুরান্ড কাপ। সেই আসরের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করে রাখছে ইস্টবেঙ্গল (East Bengal FC) । তবে এই টুর্নামেন্টের পাশাপাশি বাড়তি চাপও মাথায় নিয়ে চলতে হচ্ছে মশাল ব্রিগেডকে। ডুরান্ড কাপের সাথে সাথে AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ের প্লে অফের দিকেও মাথা রাখতে হচ্ছে লাল হলুদের প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। এরই মাঝে উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহের একেবারে শুরুতেই শহরে আসতে পারেন নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং এনসুংগুসি।

শহরে আসছে ইস্টবেঙ্গলের নতুন ফুটবলার

শুক্রবার, ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। এই আসরে লাল হলুদের প্রতিপক্ষ হতে চলেছে সিআইএসএফ প্রোটেক্টর্স। কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ম্যাচ। ডার্বিতে মোহনবাগানের কাছে হেরে যাওয়ার পর টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে লাল হলুদকে। ওদিকে 12 আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ের ম্যাচ খেলবে লাল হলুদ। তার আগেই ইস্টবেঙ্গলের নতুন প্লেয়ারকে নিয়ে এল সুখবর।

শোনা যাচ্ছে, মহাদেশীয় টুর্নামেন্টে নামার আগে 6 জন বিদেশি ফুটবলারকে মাঠে নামাতে মরিয়া লাল হলুদের নতুন কোচ হাবাস। সেজন্য সবরকম চেষ্টা করছেন তিনি। প্লেয়ারদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখার কাজ করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং থিঙ্কট্যাঙ্ক। যদিও এখনও পর্যন্ত এক বিদেশীর নাম ঘোষণা হওয়া বাকি। আর তার আগেই দাপুটে নাইজেরিয়ান স্ট্রাইকারকে মাঠে নামিয়ে ফেলতে চাইছে ইস্টবেঙ্গল।

অবশ্যই পড়ুন: গেরুয়া শিবিরে ভাঙন! আচমকাই বিজেপি ছাড়লেন বড় নেতা, কারণ কী?

সূত্রের যা খবর, সব ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই কলকাতার মাটিতে পা রাখবেন নাইজেরিয়ান ফুটবলার এফিয়ং এনসুংগুসি। তবে লাল হলুদ শিবিরে যোগ দিয়েই স্বল্প অনুশীলন করে তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে। সেটা না হলে ইস্টবেঙ্গলকে ম্যাচের মাঝে বিদেশিদের অভাব ভোগ করতে হবে। আপাতত সবটা মাথায় নিয়েই এগোচ্ছেন নতুন হেডস্যার হাবাস।

Leave a Comment