=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তল্লাশি চলাকালীন ফাইল নিয়ে পালান মমতা! সুপ্রিম কোর্টে শেষ আইপ্যাক মামলার শুনানি

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে সুপ্রিম কোর্টের শেষ হল আইপ্যাক মামলার (IPAC Case) শুনানি। কলকাতায় তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলাকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ সংক্রান্ত মামলার শুনানি শেষ করল বিচারপতি প্রশান্ত মিশ্র এবং বিচারপতি এমভি অঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চ। যদিও এই মামলার রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছেও

সুপ্রিম কোর্টে শেষ হল আইপ্যাক মামলা

বলে দিই, চলতি বছরের ৮ জানুয়ারি বেআইনি কয়লা পাচার এবং আর্থিক তছরুপের মামলার তদন্তের সূত্রে কলকাতার দুটি জায়গায় তল্লাশি অভিযান চালায় তদন্তকারী সংস্থা ইডি। সল্টলেক সেক্টর ৫-এ তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। তবে তল্লাশি চলাকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, তিনি সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে তল্লাশিতে বাধা দেন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র বার করে নিয়ে চলে যান।

সেই ঘটনার পর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে উভয়পক্ষ। ইডির দাবি ছিল, তাদের তল্লাশি আটকে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচনের মুখে এই অভিযান ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাদের দলের সংবেদনশীল কৌশল হাতিয়ে নেওয়ার চেষ্টা। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই সংক্রান্ত আবেদনের শুনানি দীর্ঘ সময়ের জন্য মুলতবি রাখলে পরে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি।

শুনানি পর্বে রাজ্যের রাজনৈতিক পালাবদলের প্রসঙ্গটিও ওঠে। বিচারপতিদের বেঞ্চ জানতে চায় যে পছন্দ তদন্তকারী সংস্থা বেছে নেওয়ার বিষয়টি রাজ্যের ওপর ছেড়ে দেওয়া যায় কিনা। তবে তখন তাতে তীব্র আপত্তি জানায় ইডি। কেন্দ্রীয় সংস্থার আইনজীবী তথা অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু আদালতে স্পষ্ট জানিয়েছেন, সরকার পরিবর্তন হলেও রাজ্য পুলিশের ওপর তাদের আস্থা নেই।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোয় চটুল নাচের আসর শান্তিপুরে, অনুষ্ঠান বন্ধ করে ৪ জনকে আটক করল পুলিশ

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী শুনানিতে জানিয়েছিলেন, রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। তাই বর্তমান সরকার নিজেই তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে এবং এতে পলিসি তদন্ত নিয়ে আপত্তি থাকার কথা নয়। যার ফলে শীর্ষ আদালতের এই বিষয়ে পৃথক হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে দাবি করেন তিনি। উভয় পক্ষের দীর্ঘ সওয়াল শোনার পর বিচারপতি প্রশান্ত মিশ্র এবং এনভি অঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চ শুনানি প্রক্রিয়া সমাপ্ত ঘোষণা করে এবং রায়দান আপাতত স্থগিত রাখার ঘোষণা করে।

Leave a Comment