বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার (Argentina)।2026 ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) ঘরে তুলেছে স্পেন। একেবারে যোগ্যদল হিসেবেই ফাইনাল জিতে 2010 সালের পর ট্রফি কাঁধে তুলেছে তারা। অন্যদিকে খুব সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে দলের জন্য ইতিহাস তৈরির সুযোগ পেয়েও ব্যর্থ লিওনেল মেসি। বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হওয়ার পাশাপাশি এ বছর গোল্ডেন বুটও পেলেন না লিও। তাহলে কার হাতে উঠল সোনার জুতো? কেইবা পেলেন সোনার বল থেকে গ্লাভস? রইল তালিকা।
এক নজরে দেখে নিন পুরস্কার প্রাপকের তালিকা
এবারের ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেনের হয়ে মাঝ মাঠে দখল জমিয়েছিলেন অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রি। ফাইনালের মঞ্চেও মাঝ মাঠে নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন তিনি। সেই রদ্রির হাতেই তুলে দেওয়া হল গোল্ডেন বল। অন্যদিকে গোটা টুর্নামেন্টে স্পেনের গোলপোস্ট আগলে রেখে প্রতিপক্ষের প্লেয়ারদের গোল করতে দেননি গোলরক্ষক উনাই সিমোন। ফাইনালেও নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই খেলোয়াড়। তাঁর হাতেই উঠল গোল্ডেন গ্লাভস।
এখানেই শেষ নয়, গোটা টুর্নামেন্টে স্পেনকে জেতাতে সবরকম সাহায্য করেছেন 20 বছরেরও কম বয়সী তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি। তাঁকেই সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে ফিফা। অন্যদিকে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল অর্থাৎ 10টি গোল করে একটানা দ্বিতীয়বারের জন্য ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুট ছিনিয়ে নিয়েছেন কিলিয়ন এমবাপে। 10টি গোল করার সাথে সাথে গোটা টুর্নামেন্টে চারটি অ্যাসিস্টও করেছেন ফরাসি তারকা।
অবশ্যই পড়ুন: অনশন প্রত্যাহারে রাজি সোনম ওয়াংচুক, তবে মানতে হবে ৩ শর্তের মধ্যে একটি
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে ইংল্যান্ড। একই সাথে এবারের ফুটবল বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর থেকে সুশৃংখল এবং সুন্দর ফুটবল খেলে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতে নিয়েছে নেদারল্যান্ড দল। তবে দুঃখের বিষয়, দল রানার্স আপ হলেও আর্জেন্টিনার কোনও প্লেয়ার ব্যক্তিগত পুরস্কার জিততে পারেননি।