=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তিনবারের মতো এবারেও দারুণ মিল, এই কারণেই ২০২৬ বিশ্বকাপও জিতবে আর্জেন্টিনা!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চতুর্থবারের জন্য বিশ্বকাপ (FIFA World Cup) জয়ের লক্ষ্যে ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা (Argentina)। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল, সব ক্ষেত্রেই দাপট দেখিয়ে নিজেদের আসন পাকা করে নিয়েছে লিওনেল মেসির দল। এবার ফাইনালটাও জিতে যাওয়ার অপেক্ষায় আকাশী সাদা বিগ্রেড। এ বছর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ইঙ্গিত দিচ্ছে নাইজেরিয়া ফুটবল দলের ফিফা বিশ্বকাপের এক পরিসংখ্যান।

চতুর্থ বিশ্বকাপ জয়ের পথে আর্জেন্টিনা

আগামী 20 জুলাই, দুর্ধর্ষ প্রতিপক্ষ স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচে আদৌ জিততে পারবে মেসিরা? চারিদিকে যখন এমন প্রশ্ন উঠছে সেই পর্বে প্রকাশ্যে এল চমকে দেওয়া পরিসংখ্যান। দেখা যাচ্ছে, যে বিশ্বকাপ গুলিতে নাইজেরিয়া পুরুষ ফুটবল দল বিশ্বকাপে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে সেই বছরগুলিতেই ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

যদি পরপর তিনটি বিশ্বকাপের পরিসংখ্যান নিয়ে কথা বলা যায় সে ক্ষেত্রে দেখা যাবে, 1978 সালের ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল নাইজেরিয়া। পরবর্তীতে ওই বছরই ফিফা ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর একই দৃশ্য ধরা পড়ে 1986 সালের বিশ্বকাপেও। সে বছরও ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নাইজেরিয়া। একইভাবে 86-র বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা বাহিনী।

অবশ্যই পড়ুন: প্রতিপক্ষের রাতের ঘুম কাড়বে ইস্টবেঙ্গলের সাড়ে ৬ ফুটের নতুন স্ট্রাইকার! হল চুক্তি

এরপর আসে 2022 ফিফা ফুটবল বিশ্বকাপ। কাতারে অনুষ্ঠিত এই বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল নাইজেরিয়া দল। দেখা গেল, সে বছর লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সবচেয়ে মজার বিষয়, এবছরের ফুটবল বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি নাইজেরিয়া। কাকতালীয়ভাবে এবারেও বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে আর্জেন্টিনা। তিনবারের পরিসংখ্যান অনুযায়ী হিসেব করলে, এবারের বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার কথা আর্জেন্টিনার! এখন দেখার, শেষ পর্যন্ত স্পেনকে হারিয়ে মেসিরা নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা!

Leave a Comment