=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“তৃণমূলই আবার মসনদে” মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন মমতা! তারিখ জানালেন ফিরহাদ হাকিম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তুলনামূলক শান্তিপূর্ণভাবে মিটেছে রাজ্যের বিধানসভা নির্বাচন (West Bengal Election)। আর ভোট মিটতেই ভেসে আসছে একের পর এক বুথ ফেরত সমীক্ষা। তাতে কোথাও পাল্লা ভারী বিজেপির, কোথাও আবার এগিয়ে তৃণমূল কংগ্রেস। আসল ফলাফল পেতে অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত। ঠিক তার আগে রাজ্যের বিদায়ী পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়ে দিলেন ফের তৃণমূলই সরকার গড়বে। ঠিক কী জানালেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী?

ঠিক কী জানালেন ফিরহাদ হাকিম?

2021 বিধানসভা নির্বাচনের পরও নানান তথ্য উঠে এসেছিল বুথ ফেরত সমীক্ষায়। এবারেও সেই নিয়মের অন্যথা হয়নি। ফলাফল প্রকাশের আগেই বঙ্গে ব্যাপক গেরুয়া ঝড় উঠেছে। অনেকেই বলছেন এবার বাংলায় সরকার গড়বে বিজেপি। সে সব কথায় কান না দিয়ে রাজ্যের বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় জানালেন, তিনি মনে করেন এ বছর তৃণমূল 202 থেকে 225 এর মধ্যে আসন পাবে এবং চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই সরকার গড়বেন। একই সাথে এদিন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ ফিরহাদ এও বললেন, আগামী 4 তারিখ ফল প্রকাশ। তার ঠিক একদিন পর অর্থাৎ 6 মে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন রাজ্যের বিদায়ী মন্ত্রী একেবারে স্পষ্ট করে জানিয়েছেন, বাংলায় সরকার গঠন করা তো দূরের কথা, তৃণমূলকে কোন দিক থেকেই আটকাতে পারবেনা বিজেপি! এদিন ফিরহাদ জানান, নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি। এসব করে কিছুতেই তৃণমূলকে আটকানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ সব বুঝতে পারছে। সব মিলিয়ে বলাই যায়, নিজেদের জয় নিয়ে আশাবাদী তৃণমূল সরকারের আপাতত প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম।

অবশ্যই পড়ুন: IPL ম্যাচচলাকালীন ড্রেসিংরুমে বসে ধূমপান! রিয়ান পরাগকে শাস্তি দিল BCCI

উল্লেখ্য, এবছর বাংলার বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 93.19 শতাংশ ভোট পড়লেও দ্বিতীয় দফায় এসে ভোটদানের হার কিছুটা কমে 92 শতাংশতেদাঁড়িয়েছে। কিন্তু তা হলেও বঙ্গের বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত ভোটদান সাম্প্রতিক কিছু বছরের নিরিখে রেকর্ড। বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন, বাংলার নির্বাচনে এত ভোট পড়ার সবচেয়ে বড় কারণ SIR আতঙ্ক।

Leave a Comment