=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তৃণমূল নেতা গ্রেফতার, হেলিকপ্টার দুর্ঘটনা…! আজকের সেরা ১০ খবর (৩০ অক্টোবর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ অক্টোবর, শুক্রবার। তৃণমূল নেতা গ্রেফতার, হেলিকপ্টার দুর্ঘটনা, চরম বিপর্যয় ভুটানে….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) আয়ুষ্মান ভারতের সুবিধা না পেয়ে জেলাশাসকের দ্বারস্থ পরিবার

দুর্গাপুজোর আনন্দ মাটি হয়ে গেল জলপাইগুড়িতে। মোহিতনগর ডাঙ্গাপাড়ার এক কৃষক পরিবারে সিঁদুর খেলতে গিয়ে প্রদীপের আগুনে মারাত্মকভাবে পুড়ে আহত হয়েছিলেন বর্ণালী রায় নামে এক গৃহবধূ। কিন্তু সরকারি প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত হয়ে বেসরকারি হাসপাতালে মোটা অংকের চিকিৎসার বিল মেটাতে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। প্রথমে জলপাইগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলেও পরে বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। তবে সেখানে সুবিধা না মেলায় জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তাঁরা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) বদ্রীনাথে হেলিকপ্টার দুর্ঘটনা

উত্তরাখণ্ডের বদ্রীনাথ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী এক হেলিকপ্টার। জোশীমঠের কাছাকাছি ভেঙে পড়ল ওই হেলিকপ্টার। সেখানে চালক সহ মোট ৬ জন ছিলেন বলেই খবর। এমনকি প্রত্যেকের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। ফিরে আসার সময় খারাপ আবহাওয়ার কারণে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে যায় ওই কপটারটি। সেই কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে শেষ পর্যন্ত যাত্রীসহ সেটি মাটিতে ভেঙে পড়ে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার ইন্দ্রনীল সেনের

দুর্গাপুজোর পাস দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে মমতা আমলের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। তবে এবার সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেয়েছেন তিনি। আদালত থেকে ইন্দ্রনীল সেনের মামলা প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী। গ্রেফতার হওয়ার আশঙ্কায় আগেই জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু তিনি যেহেতু ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, তাই তাঁর আগাম জামিনের আবেদনের প্রাসঙ্গিকতা নেই, এমনটা দাবি করেই মামলা তুলে নিয়েছেন আইনজীবী। যদিও এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

উৎসবের আবহে বিপাকে পড়তে চলেছেন সাধারণ যাত্রীরা। হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ। পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনে ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম এবং সমুদ্রগড় স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নম্বর ১২/এ/১ এবং জিরাট ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নম্বর ৭সি-তে কাজ হবে। সেই কারণে শনিবার সকাল ৮:৩০ থেকে দুপুর ২:৩০ অবধি বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। যার তালিকায় রয়েছে হাওড়া-কাটোয়া, ব্যান্ডেল-কাটোয়া, শিয়ালদা-কাটোয়া ইত্যাদি লোকাল। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) নাদনঘাটে শাশুড়ির নাক কেটে দেওয়ার অভিযোগ বৌমার বিরুদ্ধে

পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে শাশুড়ির নাক কেটে দেওয়ার অভিযোগ বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার সোনারুদ্র এলাকায়। ইতিমধ্যেই ওই বৌমাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পাশাপাশি গুরুতর জখম অবস্থায় শাশুড়িকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে বৌমার অশান্তি শুরু হয়েছিল সকাল থেকেই। তবে সেই বসার শেষ রক্তারক্তি কান্ডতে গিয়ে থামে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) বাংলাদেশে হিন্দু যুবককে ঘোরালো মুসলিমরা

ফের হিন্দু নির্যাতন বাংলাদেশে। এক হিন্দু যুবক তাঁর মুসলিম বান্ধবীর সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গিয়েছিলেন বলে খবর। তবে সেটাই ছিল তাঁর অপরাধ। ওই ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশের একদল মুসলিম ওই যুবকের হাত বেঁধে একের পর এক রাস্তায় ঘুরিয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি উত্তেজিত জনতার দাবি, ওই হিন্দু যুবক ইসকনের সদস্য। হিন্দু যুবককে উদাহরণ হিসেবে দেখিয়ে তারা বলেন, “সাবধান না হলে ১৯৪৬ সালের মতো পরিস্থিতি তৈরি করব।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) হুগলি জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রচনা ব্যানার্জি

তৃণমূল ছেড়ে এখন এনসিপিআইতে যোগদান করেছেন সাংসদ রচনা ব্যানার্জি। তবে এবার দলবদল করে হুগলি জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি। হুগলি জেলা ডিসট্রিক্ট ইলেক্ট্রিসিটি কমিটির চেয়ারপারসন হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে বলে খবর। গতকাল এ বিষয়ে রচনা লিখেছেন, ইলেকট্রিসিটি কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজ হুগলি জেলার ডিএম অফিসে আমাদের প্রথম মিটিং অনুষ্ঠিত হল। সেই মিটিংয়ের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) পাকিস্তানে মৃত্যু হল লস্কর জঙ্গি আব্দুর রাজ্জাকের

ফের পাকিস্তানে মৃত্যু হল এক লস্কর জঙ্গির। ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করে আসা লস্কর-ই-তইবার সন্ত্রাসী গাজী আব্দুর রাজ্জাকের মৃত্যু হল পাকিস্তানে। দেশটির পাঞ্জাব প্রদেশের নানকানা সাহেব শহরে রহস্যমৃত্যু হয়েছে তাঁর। যদিও মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করের সঙ্গে দীর্ঘদিন ধরেই তিনি যুক্ত ছিলেন। এমনকি ওই সংগঠনের সুপারভাইজার পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) চাকরি দুর্নীতিতে জড়িত থাকায় গ্রেফতার অজিত মাহাতো

চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল গোপীবল্লভপুরের পরাজিত তৃণমূল প্রার্থী অজিত মাহাতোকে। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় মোট ১০ লক্ষ টাকা আদায় করা হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম থানার পুলিশ মমতাপন্থী তৃণমূলের নেতা অজিত মাহাতোকে গ্রেফতার করে। তিনি নাকি সজল দাস নামে ঝাড়গ্রামের এক যুবককে সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করেই ওই টাকা আদায় করেছিলেন বলে অভিযোগ। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) নেপালের পর চরম বিপর্যয় ভুটানে

নেপালে হড়পা বানের পর এবার চরম বিপর্যয় ভুটানে। হিমবাহ ভেঙে ভয়াবহ বন্যার সম্ভাবনা প্রতিবেশী দেশে। এমনকি বিপদের মধ্যে রয়েছে উত্তরবঙ্গ। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানের ওয়াকিলা পর্বতের নিচ থেকে বিপুল পরিমাণ জল বেরিয়ে আসতে শুরু করে। ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে জলসম্পদ উন্নয়ন দফতর ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফ থেকে। এমনকি মাইকিং করে দার্জিলিং, আলিপুর, জলপাইগুড়িতে পর্যটকদের সরিয়ে নেওয়া হচ্ছে। তীব্র জলের তোড়ে লায়া অঞ্চলের গুরুত্বপূর্ণ জংখাগ সড়কের একটি বড় অংশ ধসে গিয়েছে বলেই খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

Leave a Comment