=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তৈরি হবে যুদ্ধবিমান থেকে অস্ত্রশস্ত্র, বিহারে প্রথমবার মিলল বিপুল বিরল খনিজ সম্পদ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের আবহে আশার আলো দেখাচ্ছে বিহার (Bihar Rare Minerals)। সেই বিহার, যে রাজ্যটাকে পছন্দ করেন না অনেকেই! তবে নানান কারণে বারবার আলোচনায় উঠে আসে বিজেপি শাসিত এই রাজ্য। এবার সেখানেই প্রথমবারের মতো মিলল বিরল খনিজ সম্পদ। জানা যাচ্ছে, বিহারের মাটির নিচে থাকা বিপুল পরিমাণ খনিজ পদার্থ উত্তোলনের জন্য খুব শীঘ্রই শুরু হবে খনন কাজ। মূলত কেন্দ্র এবং রাজ্যের যৌথ প্রচেষ্টায় বিহারের গয়া, রোহতাস এবং ঔরঙ্গবাদ অর্থাৎ তিনটি প্রধান জেলায় বিপুল পরিমাণ খনিজ পদার্থ পাওয়া গিয়েছে। সেই সবটাই এবার তোলা হবে।

শীঘ্রই মাটি খোঁড়ার কাজ শুরু হবে

নিউজ 18 এর এক রিপোর্ট অনুযায়ী, বিহারের খনিজ সম্পদ সমৃদ্ধ জায়গাগুলিতে খুব শীঘ্রই খনন কাজ শুরু হবে। ইতিমধ্যেই ভূতাত্বিক সমীক্ষা ও খনি মন্ত্রণালয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রথাস জেলার অধীনে কাইমুর পাহাড়ে উচ্চমানের গ্লুকোনাইটের বিশাল মজুদ পাওয়া গিয়েছে। একই সাথে গয়া এবং ওরঙ্গবাদের সীমান্ত এলাকাগুলিতে ভ্যানাডিয়াম সহ ম্যাগনেটাইট এমলেনাইটের বিরল উপস্থিতি পাওয়া গিয়েছে।

মূলত বিজ্ঞানীদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই আবিষ্কার। না বললেই নয়, একটানা 10 বছর এই অঞ্চলগুলিতে সমীক্ষা চালানোর পর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা করার পরেই অবশেষে জায়গাগুলিতে বিরল খনিজ সম্পদের হদিশ পাওয়া গিয়েছে। আর তারপরেই চারটি প্রধান ব্লকের জন্য দরপত্র বা টেন্ডার ডাকা হয়। যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, রোহতাসে যে বিপুল পরিমাণ গ্লুকোনাইট পাওয়া গিয়েছে তা পটাশ তৈরিতে ব্যবহার করা হবে। এর ফলে দেশে কৃষিকাজের জন্য সারের উপর নির্ভরতা অনেকটাই কমবে বলেই আশা করা যাচ্ছে। এছাড়াও গয়া এবং ঔরঙ্গবাদে পাওয়া ভ্যাননডিয়াম ও ম্যাগনেটাইট পুনঃবিকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান তৈরিতে ব্যবহার করা হবে।

অবশ্যই পড়ুন: সরকার পড়তে না পড়তে আইনি বিচ্ছেদের পথে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই?

এ প্রসঙ্গে, বিহারের খনি ও ভূমি উপাদান মন্ত্রী প্রমদ কুমার সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় জানিয়েছেন, বিহারে যে পরিমাণ বিরল খনিজ সম্পদ পাওয়া গিয়েছে তা রাজ্যের গোটা ছবিটাই বদলে দিতে পারে। কেন্দ্রীয় সরকার বিহারের মোট 14টি জায়গায় গুরুত্বপূর্ণ বিরল খনিজ ব্লক চিহ্নিত করেছে। আগামী দিনেও এর নিলাম অব্যাহত থাকবে। বলা হচ্ছে, বিহারে হদিশ পাওয়া বিরল খনিজ সম্পদগুলি উত্তলোনের জন্য খনন কাজ শুরু হলে 100টিরও বেশি গ্রামের যুবক সরাসরি উপকৃত হবেন। আসলে এই কাজের জন্য প্রচুর সংখ্যক লোক লাগবে। সেই সূত্র ধরেই কর্মসংস্থানের সুযোগ হবে স্থানীয়দের।

Leave a Comment