=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতেই, উত্তরবঙ্গে বাড়ছে দুর্যোগ, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে বর্ষা বেশ সক্রিয়। কিছুদিন আগেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছিল, যার ফলে গরম সামান্য কমেছিল। তবে বর্তমানে নিম্নচাপ কেটে যাওয়ায় আপাতত দুর্যোগ কমেছে দক্ষিণবঙ্গে। কিন্তু আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (Weather Tomorrow) থেকে উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বিগত কয়েকদিন ধরে যে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হয় আসছিল, সেই নিম্নচাপ আপাতত ছত্রিশগড় পার করে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে চলেছে। ফলে আজ থেকে দক্ষিণ বঙ্গে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট। তবে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও মাঝে মধ্যে রোদের দেখা মিলবে। তবে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। জানা গিয়েছে, শুক্রবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

আরও পড়ুন: এবার ফাঁকা হবে পকেট, রেলের মতোই কলকাতা মেট্রোয় বাড়ল জরিমানা, দেখুন ফাইন চার্ট

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে। সঙ্গে বইতে পারে ঝোড়ো বাতাস। এমনকি উত্তরে প্রবল বৃষ্টির জেরে ধস নামতে পারে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বিপদসীমার উপর দিয়ে বইতে পারে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক সহ একাধিক নদীর জলস্তর।

Leave a Comment