=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা পুরীগামী বাসের, আহত একাধিক বাঙালি পুণ্যার্থী

প্রীতি পোদ্দার, কলকাতা: পুরীর জগন্নাথ দর্শনে যাওয়ার পথেই ঘটল বড় অঘটন। বড়সড় দুর্ঘটনার (Bus Accident) কবলে পড়ল বাংলা থেকে যাওয়া পুরীগামী একটি যাত্রীবাহী বাস। জানা গিয়েছে, আজ শুক্রবার ওড়িশার জাজপুরের বড়চানা থানা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে বাসটি (Puri Bus Accident)। আহত হয়েছেন একাধিক। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী দুর্ঘটনার সময় ওই বাসে ৫৫ জন যাত্রী ছিলেন।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, শুক্রবার ভোরে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৫৫ জন পুণ্যার্থীকে নিয়ে বাসটি পুরীর উদ্দেশে যাচ্ছিল। কিন্তু ওডিশার জাজপুর জেলায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে আচমকা সংঘর্ষ হয় ওই বাসটির। আর তাতেই হুলুস্থুল কাণ্ড শুরু হয়। বেশ কয়েকজন যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে সংঘর্ষের আওয়াজ এতটাই তীব্র ছিল যে আশেপাশের স্থানীয়রা ছুটে আসে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে কারও আঘাত গুরুতর কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তদন্তে নামল পুলিশ

এদিকে বাস দুর্ঘটনার খবর স্থানীয়রা সেখানকার থানায় জানানোর পরই ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে শুরু করে পুলিশেরা। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, বাসের চালকের কোনও গাফিলতি ছিল কি না, নাকি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের কারণে বিপত্তি, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ট্রাকের মালিকের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তবে আশেপাশের সকলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

আরও পড়ুন: NBSTC পরিচালিত রায়গঞ্জ থেকে দুর্গাপুর যাওয়ার সরকারি বাস, রইল রুট ও সময়সূচি

প্রসঙ্গত, পুরী এমনই একটি অন্যতম জনপ্রিয় তীর্থস্থান। প্রতি বছরই ভিন্ন রাজ্য থেকে বহু মানুষ জগন্নাথ দর্শনে যান। সেই রকমই একটি পুণ্যার্থী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এর আগেও এমন পুরীগামী বাস পথে দুর্ঘটনার কবলে পড়েছিল। তবে সৌভাগ্যবশত আজকের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় নেতা মন্ত্রীরাও খবরাখবর নিচ্ছে এই দুর্ঘটনা সংক্রান্ত।

Leave a Comment