=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দিঘার পাশেই অচেনা এক সমুদ্র সৈকত! উইকেন্ডে ঘুরে আসুন লাল কাঁকড়ায় ভরা চাঁদপুর বিচ

সহেলি মিত্র, কলকাতাঃ সামনেই শীতের মরসুম। আর এই সময়ে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনিও কি এই শীতে সুন্দর এবং নিরিবিলি জায়গায় ঘুরতে যেতে চাইছেন? কিন্তু কোথাও যাবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে ঘোরার তালিকায় রাখতে পারেন চাঁদপুর সমুদ্র সৈকত (Chandpur Sea Beach)। যারা একদম নির্জন সমুদ্র সৈকত পছন্দ করেন, তাঁদের এই জায়গাটা মনে ধরবেই গ্যারান্টি।

শীতে ঘুরে আসুন চাঁদপুর সমুদ্র সৈকত

চাঁদপুর সমুদ্র সৈকত পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত একটি নিরিবিলি ও সুন্দর জায়গা। এটি তুলনামূলকভাবে কম পরিচিত। সৈকতটি দিঘা ও মন্দারমণির মতো জায়গাগুলির ভিড় থেকে অনেকটাই মুক্ত। শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার পথে মাঝামাঝি এই চাঁদপুর সমুদ্র সৈকতটি অবস্থিত। এটি শঙ্করপুর ও তাজপুর—দুই জায়গা থেকেই ২ কিমি দূরে অবস্থিত।

আরও পড়ুনঃ পাহাড়, চা বাগান আর নির্জন উপত্যকা! সিকিমের এই দুই অফবিট জায়গা মিস করবেন না

যারা শুধু দিঘা ও মন্দারমণি ঘুরে বিরক্ত হয়ে গিয়েছেন, তাঁরা একবার হলেও এই চাঁদপুরে ঘুরে আসতে পারেন। যারা একদম শান্ত এবং নির্জন পরিবেশে সুন্দরভাবে সমুদ্র উপভোগ করতে চান, তাঁদের এজন্য এই অফবিট সৈকতটি একদম আদর্শ। এখানে হই হট্টগোল কিংবা দোকানপাটের ভিড় পাবেন না। সমুদ্রের ঠান্ডা হাওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্ন সি বিচ আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে। জনহীন বিচ ধরে হেঁটে গেলে কিছু দূরেই পৌঁছানো যায় আরও একটি সুন্দর সৈকত— তাজপুর। সবথেকে বড় বিষয়, এখানে আপনি অসংখ্য লাল কাঁকড়ার অবাধ যাতায়াত চাক্ষুষ করতে পারবেন। এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে এবং ইকো রিসোর্ট। ফলে থাকা-খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না।

কীভাবে পৌঁছাবেন?

কলকাতা থেকে দিঘাগামী বাসে উঠে আপনাকে বালিসাই বাস স্টপেজে নামতে হবে। হাওড়া থেকে নিয়মিত ট্রেন আসছে বালিসাই স্টেশনে। সেখান থেকে টোটো বা অটো ভাড়া করে সহজেই চাঁদপুর সৈকতে পৌঁছানো যায়। নিজস্ব গাড়ি নিয়ে এলে সরাসরি কলকাতা থেকে দিঘা রুটে চলে আসা সম্ভব।

Leave a Comment