সহেলি মিত্র, কলকাতা: হাতে একদিনের ছুটি আছে? কোথাও ঘুরতে যেতে চাইছেন? তাহলে এবারে ভ্রমণের তালিকায় রাখতে পারেন কুসুমতলা। কলকাতার খুব কাছেই রয়েছে কুসুমতলা সমুদ্র সৈকত (Kusumtala Sea Beach)। যারা সমুদ্র পছন্দ করেন, সেই একই দিঘা, মন্দারমণি ঘুরে বিরক্ত হয়ে থাকেন, তাহলে নতুন এই কুসুমতলা সমুদ্র সৈকতটিকে আপনার খুবই পছন্দ হবে। কোথায় আছে এই কুসুমতলা? কীভাবেই বা সেখানে পৌঁছাবেন? সেটা জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
একদিনের ছুটিতে ঘুরে আসুন কুসুমতলা সমুদ্র সৈকত
কলকাতা থেকে মাত্র ৪ ঘন্টা দূরেই রয়েছে এই কুসুমতলা সমুদ্র সৈকত। জায়গাটি একদম নতুন হওয়ায় এখানে এখনো অবধি পর্যটকদের ভিড় তেমন নেই। জায়গাটি খুবই নির্জন, একটু নিজের মতো সময় কাটানোর জন্য একদম আদৰ্শ। আবার সমুদ্রও আছে, যেখানে অনায়াসেই স্নান করতে পারবেন, তারপর দুপুর ভরপেট মাছ, ভাত খেয়ে ঘুম দিতে পারেন। পরিবার হোক কিংবা কাপল, সবাই এখানে ঘুরে আসতে পারেন।
এখানে থাকার জন্য রয়েছে অসংখ্য রিসোর্ট। একদম সমুদ্র সৈকতের ধারেই রয়েছে রিসোর্টগুলি। ফলে বেশি হাঁটাহাঁটিরও দরকার নেই। রিসোর্টগুলিতে রয়েছে বারবিকিউয়েরও ব্যবস্থা। ফলে এখানে এলে থাকা খাওয়া নিয়ে বিশেষ চিন্তা করতে হবে না আপনাকে। সবথেকে বড় কথা, খুব কম খরচে আপনি এই জায়গায় পৌঁছে যেতে পারবেন এবং থাকতে পারবেন। কাড়ি কাড়ি টাকা খরচ করতে হবে না।
আরও পড়ুন: দামোদরের পাড়ে লুকিয়ে অপূর্ব সুন্দর সোমসার গ্রাম, দেখা মিলবে প্রাচীন শিব মন্দির, প্রাসাদের
কীভাবে যাবেন?
শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আগে আপনাকে নামখানা পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে শেয়ার টোটো করে পৌঁছে যান হুজ্জুতে ঘাট। সেখান থেকে নৌকা করে পৌঁছে যেতে পারবেন আপনার ডেস্টিনেশন নিউ কুসুমতলা আইল্যান্ড।