দিল্লিতে রণক্ষেত্র, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ…! আজকের সেরা ১০ খবর (২০ জুলাই)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ জুলাই, সোমবার। দিল্লিতে রণক্ষেত্র, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, কালীঘাট তৃণমূলকে হাইকোর্টের ধাক্কা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

দীর্ঘ ১৫ বছর মমতার সরকার যে রিপোর্ট পেশ করেনি, ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারী সেই একুশে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করলেন। এমনকি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৎকালীন তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, ২১ জুলাই কী কারণে গুলি চালানো হয়েছিল তা পশ্চিমবঙ্গের ১১ কোটি মানুষ এখনও পর্যন্ত জানতে পারেনি। এমনকি সেই ঘটনায় মূল সাক্ষী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গুলি চালানো মণীশ গুপ্তকে যেহেতু মন্ত্রীসবায় তিনি জায়গা করেছিলেন, তাই তাঁর সাক্ষ্য গ্রহণ হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) বাথরুমে গিয়ে আত্মঘাতী ত্রিপুরার ডিজিপি

বাথরুমে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনখর। জানা গিয়েছে, এদিন সকালে শৌচাগার গিয়ে সেখানেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। পরে তাঁর দেহ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে অনুরাগ ধনখর ছিলেন ত্রিপুরা ক্যাডারের ১৯৯৪ ব্যাচের উচ্চপদস্থ আইপিএস কর্মকর্তা। এমনকি নীরব মোদীর মামলার তদন্ত দায়ভার নিয়েছিলেন তিনি, যখন সিবিআই-তে ছিলেন এই অফিসার। কিন্তু কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা এখনও জানা যায়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) ২৩ দিন পর অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

দীর্ঘ ২৩ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। রাজধানীর রাজপথে আজ সংসদ অভিযান থেকে শুরু করে লাঠিচার্জ, এমনকি মারধরের মতো ঘটনা ঘটে। তবে শেষমেষ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সিজেপির নেতারা বৈঠক করেন, এবং সেখানে কেন্দ্র বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সেই কারণেই আজ অনশন ভঙ্গ করেছেন সোনম ওয়াংচুক। পাশাপাশি আজ সকালে সোনামের আদেশ মতোই অনশন ভাঙেন অভিজিৎ দীপকে। তবে দিল্লিতে যে আজ ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) স্বাস্থ্য পরিষেবায় নতুন উদ্যোগ রাজ্য সরকারের

এবার বেসরকারি হাসপাতালেই মিলবে ফ্রিতে বেড। এমনকি অ্যাপ ক্যাব অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন রকম পরিষেবা মিলবে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিগত বেশ কিছুদিন ধরে স্বাস্থ্য খাতে একাধিক উন্নত পরিষেবা আনার জন্য সরকারি হাসপাতালগুলিতে পরিদর্শন করেছেন তিনি। এদিন তিনি জানিয়েছেন, কেন্দ্র সরকারের বিশেষ সহায়তায় প্রায় ৭৫৪ কোটি টাকার কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য বাজেটের সার্বিক নিরিখে প্রায় ১০০০ কোটি টাকার বেশি খরচের রূপরেখাও তুলে ধরেছেন তিনি। এমনকি উন্নত প্রসব কেন্দ্র তৈরি করা হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) দমদমে ৩ বছরের শিশুকে যৌন হেনস্থা

এবার তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায়। ওই শিশুটির হাতে মোবাইল ধরিয়ে ব্যস্ত রাখার সুযোগে ৪০ বছরের এক ব্যক্তি এই অপকর্ম করেছেন বলেই খবর। এমনকি ঘটনা প্রকাশ্যে আসতে ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং অভিযুক্তকে আড়াল করার অভিযোগ উঠেছে ওই এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। গতকাল সন্ধ্যাবেলা সাড়ে ৩ বছরের ওই শিশুটিকে কোলে নিয়ে হাটাহাটি করছিলেন বিল্লাল গাজি নামের প্রতিবেশী। তবে শিশুটির হাতে মোবাইল দিয়ে খানিকটা দূরে নিয়ে গিয়েই যৌন নির্যাতন করেন অভিযুক্ত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) অভিষেককে SSKM-এ হবে চোখের চিকিৎসা করানোর নির্দেশ

অভিষেক ব্যানার্জিকে ফের ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। চোখের চিকিৎসা করানোর জন্য আমেরিকায় যাওয়ার অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু ডিজে মামলার জন্য আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই তাঁর বিদেশে যাওয়া হবে না। যদি একান্তই চোখের চিকিৎসা করতে হয়, তাহলে কলকাতার এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে দেখাতে হবে। যদি কোনও সমস্যা থাকে তাহলে সেখানে চিকিৎসা করাতে হবে। আর যদি একান্তই বিদেশে যাওয়ার প্রয়োজন হয় তাহলে বিষয়টি আদালত বিবেচনা করবে। তবে তার আগে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) স্বপ্নভঙ্গ হল আর্জেন্টিনার

সমস্ত স্বপ্নভঙ্গ হয়ে এবারের মতো বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা। অধরাই থেকে গেল চতুর্থবারের মতো ট্রফি জয়ের আশা। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলল স্পেন, এবং এ নিয়ে মেসির শেষ বিশ্বকাপ। কিন্তু ম্যাচে পরাজয়ের নেপথ্যে যে বিষয়টি সবথেকে বেশি আলোচনায় উঠে আসছে, তা হল কোচের সিদ্ধান্ত। প্রথমত, আজ আর্জেন্টিনা দলকে ক্রমাগত চাপে রেখেছিল স্পেন। এমনকি ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এবছরের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজকে মাঠে নামানো হয়নি। এটাই হারের সবথেকে বড় কারণ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) হুগলি থেকে দিঘার নতুন বাস পরিষেবা

চালু হল হুগলি–জঙ্গিপাড়া বাস পরিষেবা। রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক নতুন রুটে বাস চালাচ্ছে বিজেপি সরকার। সেই মতোই এবার দীর্ঘদিনের দাবি মান্যতা দিয়ে এই বাস রুট চালু করা হয়েছে। জাঙ্গিপাড়া কেন্দ্রের বিধায়ক প্রসেনজিৎ বাগ এই নতুন রুট উদ্বোধন করেছেন। নিজে সোশ্যাল মিডিয়া পেজ থেকে সেই ভিডিও এবং ছবিও শেয়ার করেছেন। ফলে পর্যটকরা খুব সহজেই এক বাসে সরাসরি দীঘা সমুদ্র সৈকতে পৌঁছাতে পারবেন। এমনকি বাসটি উদয়নারায়নপুর, আমতা, বাগনান, মেচেদা, নন্দকুমার, হেঁড়িয়া, কাথি এবং রামনগরের উপর দিয়ে যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার বিরাট ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। মামলায় কোনও রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। যে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল সেগুলি পুনরায় ব্যবহার করার দাবিতেই হাইকোর্টে মামলা করেছিল মমতার শিবির। কিন্তু বিচারপতি কৃষ্ণা রাও আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট নিয়ে আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না। আসলে ওই তিনটি অ্যাকাউন্টে মোট ৪৪০ কোটি টাকা ছিল বলে খবর। তবে তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ রায় এ বিষয়ে চিঠি লিখেছিলেন। তারপরেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) ১ সেপ্টেম্বর থেকে সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক

রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। বাংলা ভাষার গুরুত্ব বাড়াতে আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরের সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় আজ নিজেই এ কথা ঘোষণা করেছেন তিনি। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজন পড়লে বাংলার পাশাপাশি হিন্দি ভাষায় ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, গতকালই অমিত শাহ কলকাতায় জাতীয় গ্রন্থাগারে ভারতের প্রথম শব্দ সংগ্রহশালা উদ্বোধন করেছেন। ভাষার প্রতি গুরুত্ব বজায় রাখার জন্যই এই উদ্যোগ, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment