=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দীপাবলি উপলক্ষ্যে সমর্থকদের জন্য উপহার ঘোষণা করল মোহনবাগান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সমর্থকদের জন্য বড় উপহার ঘোষণা মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan) উৎসবের মরসুমে জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে উঠে এসেছে বাগান। আর ঠিক সেই আবহে এবার ভক্তদের জন্য বিরাট ঘোষণা করে দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। আগামী 5 নভেম্বর যুবভারতীতে মুখোমুখি হবে মোহনবাগান এবং ওড়িশা। আর সেই ম্যাচের দুটি করে টিকিট সম্পূর্ণ বিনামূল্যে পাবেন বাগান সমর্থকরা, এমনটাই জানিয়েছে শহরের এই ঐতিহ্যবাহী দলটির ম্যানেজমেন্ট।

সমর্থকদের উপহার মোহনবাগানের

শনিবারই, পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছিল মোহনবাগান। তার আগেও পরপর দুটি ম্যাচ জিতেছে তারা। যদিও পরাজয় দিয়ে শুরু হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ। কিন্তু তা হলেও বাকি তিন ম্যাচে পরপর জয় দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছে মোহনবাগান। আর তিন ম্যাচেই সমর্থকদের গর্জনে ফেটে পড়েছিল স্টেডিয়াম! এবার দলের জন্য গলা ফাটানো সেই সব সমর্থকদের ওড়িশা ম্যাচের দুটি করে টিকিট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করলেন সঞ্জীব।

সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানের তরফে জানানো হয়েছে, দীপাবলির উপহার হিসেবে সমর্থকদের ওড়িশা ম্যাচের দুটি করে টিকিট ফ্রিতে দেওয়া হবে। ওই পোস্টে লেখা হয়েছে, ‘দীপাবলি আলোর উৎসব। আনন্দ ছড়িয়ে দেওয়ার উৎসবও এটাই। এই সময়ে সম্পর্কের বন্ধনগুলোকে নতুন উদযাপন করা হয়। তাই আমরাও আমাদের প্রিয় সমর্থকদের ওড়িশা এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচের দুটি করে টিকিট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন: মাঠে টিকে থেকে ৯৩ রান, নিউজিল্যান্ডের KKR তারকার ব্যাটের জোরেই হারল ভারত

ইন্ডিয়ান সুপার লিগ চলাকালীন ওড়িশা ম্যাচের আগে দলের এমন সিদ্ধান্তে আপ্লুত বাগান সমর্থকদের একটা বড় অংশ। তবে সুপার জায়ান্ট এর তরফে সমর্থকদের জন্য বিনামূল্যে টিকিট দেওয়ার কথা ঘোষণা করা হলেও ঠিক কোথা থেকে এই টিকিট পাওয়া যাবে, কবে থেকেই বা টিকিট দেওয়া শুরু হবে সেই সংক্রান্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি মোহনবাগান সুপার জায়ান্ট।

Leave a Comment