সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রায় দুই বছর পর সিনেমা এনে বাজিমাত করলেন টলিউড কিং জিৎ। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ (KBBKBD)। তবে মাত্র দুই দিনেই বক্স অফিসে ঝড় তুলল এই ছবি। মহান বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনের উপর নির্ভর করে নির্মিত এই বায়োগ্রাফিক্যাল অ্যাকশন ড্রামাটি ইতিমধ্যেই দর্শক মহলে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। কত কালেকশন হল এই সিনেমার?
বক্স অফিসে বাজিমাত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-র
১৪ আগস্ট মুক্তি পেয়েছিল এই ছবিটি। প্রথম দিন অর্থাৎ শুক্রবার ১৮ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে জিতের এই ধামাকাদার সিনেমা। তবে দ্বিতীয় দিনেই বাজিমাত করেন অভিনেতা। স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্টের দিন এই সিনেমা একধাক্কায় ৪১ লক্ষ টাকা বক্স অফিস কালেকশন করে। সবমিলিয়ে দু’দিনে এই সিনেমার আয় হয়েছে ৫৯ লক্ষ টাকা। বিশেষ করে করোনা পরবর্তী জিতের অভিনীত সিনেমাগুলির রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। আশা করা যাচ্ছে, এই উইকেন্ডে ছবিটি কয়েক কোটি টাকার মাইলফলক স্পর্শ করতে পারে।
তবে হ্যাঁ, সাম্প্রতিক ছবিগুলির মধ্যে জিতের সুপারহিট ছবি ছিল ‘চেঙ্গিজ’। সিনেমা প্রেমীদের মনে এখন একটাই সংশয়, জিতের নতুন এই ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবি কি চেঙ্গিজের রেকর্ড ভেঙে দেবে? বিশেষ করে এই ছবিটি বাংলার তারকাখচিত অভিনেতা অভিনেত্রীদের চোখ ধাঁধানো পারফরমেন্সের কারণেই দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছে। সেই কারণেই এখন উইকেন্ডের বাকি দিনগুলিতে কেমন আয় হয় সেদিকেই তাহলে তাকিয়ে সকলে। বিশেষ করে আজ রবিবার হওয়ায় গতকালের রেকর্ড ভেঙে যাবে বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন: দেখলেই গ্রেফতার, অভিষেক ঘনিষ্ঠ কয়লা মাফিয়া বিনয়ের বিরুদ্ধে ‘ওপেন ওয়ারেন্ট’ CBI-র
জানিয়ে রাখি, বিপ্লবী অনন্ত সিংহের মুখ্য ভূমিকায় পথিকৃত বসু পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন টলিউডের সুপারস্টার জিৎ। এমনকি অভিনেতার ৯টি লুক ও অ্যাকশন অবতার একেবারে চোখ ধাঁধিয়েছে দর্শকদের। অন্যদিকে ইন্সপেক্টর দুর্গা রায় চরিত্রে নজর কেড়েছেন টেটা রায় চৌধুরী। তাছাড়া সিনেমাটিতে বাকি যারা পার্শ্ব চরিত্রের অভিনয় করেছেন তাঁরা প্রত্যেকেই প্রশংসার দাবি রাখে। এখন দেখার, রবিবার এই ছবিটি বক্স অফিসে কত ব্যবসা করে।