=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দেবীপক্ষেই ১১ হাজার অ্যাপয়েন্টমেন্ট, টার্গেট ১ লক্ষ! চাকরি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী

আনিষা চৌধুরী, কলকাতা: কর্মসংস্থানকে (Recruitment) সামনে রেখে বড় ঘোষণা রাজ্য সরকারের (Government of West Bengal)। চলতি অর্থবর্ষে রাজ্যে মোট ১ লক্ষ চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলিকে ফের সক্রিয় করা হয়েছে এবং PSC-সহ বিভিন্ন নিয়োগকারী সংস্থা এখন পরীক্ষা নেওয়ার কাজ শুরু করেছে।

বৈঠকে কী জানালেন মুখ্যমন্ত্রী?

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা দেব, ১ লক্ষ চাকরি আমরা দেব। একদম নিশ্চিন্তে থাকুন। আমরা বলেছি এই অর্থবর্ষে চলতি ও আসন্ন মিলিয়ে ১ লক্ষ চাকরি দেব। আমরা হাতে নিয়োগপত্র দিয়ে দেব।” তিনি জানান, ইতিমধ্যেই প্রায় ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। পাশাপাশি PSC-র একাধিক পরীক্ষাও হয়েছে এবং আরও আটকে থাকা পরীক্ষা নেওয়া হচ্ছে।

এদিন নতুন করে বিভিন্ন সরকারি দফতরে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বন, দমকল ও জরুরি পরিষেবা, সংশোধনাগার, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক-সহ একাধিক দফতরে নিয়োগ হবে। PSC, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড-সহ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া এগোবে। সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে পরীক্ষার প্রক্রিয়া শেষ করে নিয়োগ দেওয়ার লক্ষ্য রয়েছে।

তবে চাকরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে রাজ্য পুলিশের নিয়োগ নিয়ে। শুভেন্দু জানিয়েছেন, ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তাঁর কথায়, পিতৃপক্ষে শুভ কাজ করা হয় না। ১০ অক্টোবরের পর দেবীপক্ষ শুরু হবে, আর ১১ অক্টোবর তিনি নিজে উপস্থিত থেকে প্রথম ব্যাচের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। শুভেন্দুর বক্তব্য, “১১ তারিখ বলেছি, পুলিশের প্রথম ব্যাচকে নিয়োগপত্র তুলে দেব। আমি নিজে থাকব।” তিনি আরও জানান, যাঁদের মেডিক্যাল পরীক্ষা ও ভেরিফিকেশন ১১ অক্টোবরের আগে সম্পূর্ণ হয়ে যাবে, তাঁদের ওই দিনই নিয়োগপত্রের পাশাপাশি ইউনিফর্মও তুলে দেওয়া হবে।

আরও পড়ুন: ২০২৭-এ কত হবে সোনার দাম? জানুন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

অর্থাৎ, ১২ হাজার পুলিশ নিয়োগের পাশাপাশি চলতি অর্থবর্ষে মোট ১ লক্ষ চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি রাজ্য সরকার করেছে, তার বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগের সরকার যেটা করতে পারেনি, এই সরকার ক্ষমতায় এসেই সেটা করে দেখিয়েছে এবং আগামীতেও করে দেখাবে এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর।

Leave a Comment