বিক্রম ব্যানার্জী, কলকাতা: মদের (Alcohol) নেশায় ডুবতে বসেছে কত পরিবার! এই এক কারণেই সংসারে অশান্তি থেকে শুরু করে নানান অপরাধমূলক ঘটনা ঘটে। মূলত সে কারণেই সমাজ বাঁচাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। একেবারে বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফে জানানো হয়েছে, আগামী তিন বছর গোটা রাজ্যে কোনও নতুন মদের দোকান (Liquor shop) খোলা যাবে না। নতুন ব্যবসায়ীদের কাউকেই আগামী তিন বছর মদের দোকান খোলার জন্য লাইসেন্স দেওয়া হবে না বলেই জানিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মদের পাশাপাশি আফিম, গাঁজার মতো মাদক দ্রব্যের ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার।
তিন বছর খোলা যাবে না নতুন মদের দোকান
মদাসক্তি থেকে সমাজকে বাঁচাতে ওড়িশা সরকারের বিশেষ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকেই। সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, পরবর্তী তিন বছর রাজ্যটিতে কোনও নতুন মদের দোকান খুলবে না। গতকাল অর্থাৎ রবিবার, ওড়িশায় পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত জনসচেতনতামূলক কর্মসূচি জীবন জিন্দাবাদ 2.0 এ বক্তব্য রাখতে গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী বলেন, মদ মাত্র একজন মানুষকেই শেষ করে না সেই সাথে গোটা পরিবার সহ সমাজের উপর বিরূপ প্রভাব ফেলে।
ওই মঞ্চ থেকেই ওড়িশার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, মদ্যপানের কারণেই প্রত্যেক বছর আড়াই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়াও মদ্যপ অবস্থায় ড্রাইভিং করে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা, সে কথাও এদিন স্মরণ করিয়ে দেন তিনি। একই সাথে, ওড়িশা পুলিশ ও রাজ্যটির আবগারি দপ্তরকে এ নিয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
আরও পড়ুন: ভারতকে চাপে ফেলতেই হাসিনাকে পাঠিয়েছেন খোদ বাংলাদেশের সেনাপ্রধান! ফাঁস হল সব
এদিন রাজ্যটির মুখ্যমন্ত্রী ওড়িশায় আগামী তিন বছর নতুন মদের দোকান খোলায় নিষেধাজ্ঞা আরোপ করার সাথে সাথে অবৈধ মদের ব্যবসা এবং ভেজাল মদ বিক্রি নিয়ে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে মদের দোকান খোলা যাবে না সেটাও জানিয়ে দেন তিনি। একইসঙ্গে রাজ্যটিতে পান, গুটখা, পান মশলা বিক্রিও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী।