=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০২৭-এ কত হবে সোনার দাম? জানুন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

আনিষা চৌধুরী, কলকাতা: সোনার (Gold) দাম নিয়ে যখন বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে চর্চা তুঙ্গে, ঠিক তখনই সামনে এসেছে বুলগেরিয়ার প্রয়াত অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গার (Baba Vanga) এক ভবিষ্যদ্বাণী। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ২০২৭ সালে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নগদ অর্থসংকট ও আর্থিক মন্দা দেখা দিতে পারে। সেই পরিস্থিতিতে ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমবে এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকতে পারেন বহু মানুষ। ফলে ওই বছর স্বর্ণের দাম আরও ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলেও দাবি করা হচ্ছে।

২০২৭ সালে কত হবে সোনার দাম?

বাবা ভাঙ্গার নামে ছড়িয়ে পড়া এই দাবির কোনও লিখিত প্রামাণ্য নথি অবশ্য নেই। ফলে এটিকে নিশ্চিতভাবে ভবিষ্যদ্বাণী বা আর্থিক পূর্বাভাস বলা যায় না। তাঁর কথিত ভবিষ্যদ্বাণীগুলির বড় অংশই পরবর্তীকালে অন্যদের বর্ণনা, বই বা বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে সামনে এসেছে। তাই ২০২৭ সালে সোনার দাম কত হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলির পূর্বাভাসই তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ।

এই প্রসঙ্গে জেপি মরগ্যানের পূর্বাভাস যথেষ্ট উল্লেখযোগ্য। সংস্থাটির Global Research-এর হিসাব অনুযায়ী, ২০২৬ সালের শেষে সোনার গড় দাম প্রতি আউন্স প্রায় ৬,০০০ ডলারে পৌঁছতে পারে। এরপর ২০২৭ সালের শেষদিকে তা আরও বেড়ে প্রায় ৬,৩০০ ডলার প্রতি আউন্স হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা, বিনিয়োগকারীদের চাহিদা এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তাকে এই অস্বাভাবিক বৃদ্ধির কারণ হিসেবে দেখা হচ্ছে।

শুধু জেপি মরগ্যান নয়, ইউবিএসের পূর্বাভাসেও সোনার দাম বাড়ার ইঙ্গিত রয়েছে। তাদের হিসাবে, ২০২৭ সালের প্রথমার্ধে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫,০০০ ডলারে পৌঁছতে পারে। অর্থাৎ বাবা ভাঙ্গার নামে প্রচারিত দাবির সঙ্গে সরাসরি মিল না থাকলেও, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির পূর্বাভাসেও আগামী বছরগুলিতে সোনার দাম বেশ অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন: অবস্থা আশঙ্কাজনক, এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে বায়রন বিশ্বাসকে

তবে এই সমস্ত সম্ভাব্য গণনা বাজারদরের চূড়ান্ত ভবিষ্যদ্বাণী নয়। সুদের হার, ডলারের মূল্য, মূল্যস্ফীতি, কেন্দ্রীয় ব্যাংকের নীতি এবং আন্তর্জাতিক সংঘাতের মতো বিষয়গুলির পরিবর্তনের সঙ্গে সোনার দামও বদলে যেতে পারে। তাই বাবা ভাঙ্গার নামে প্রচারিত ২৫-৪০ শতাংশ বৃদ্ধির দাবি যেমন যাচাইহীন, তেমনই আর্থিক সংস্থাগুলির লক্ষ্যমাত্রাকেও নিশ্চিতভাবে ভবিষ্যতে সোনার আসল দাম হিসেবে ধরা ঠিক হবে না।

Leave a Comment