=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দেশে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! লাইনচ্যুত হয়ে ঝুলে রইল ট্রেনের বগি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এই নিয়ে পরপর তিনদিন। ট্রেন দুর্ঘটনার (Indian Railways) খবরে কার্যত ঘুম ভাঙল দেশবাসীর। গতকাল অর্থাৎ সোমবার রাতেই, উত্তরাখণ্ডের ঋষিকেশে লাইনচ্যুত হয় উজ্জয়িনী এক্সপ্রেসের তিনটি বগি। জানা গিয়েছে, গতকাল রাত প্রায় সাড়ে 9টা নাগাদ খণ্ডগ্রাম এলাকায় ট্রেন দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, দ্রুত গতিতে ছুটতে থাকা ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পরই আলাদা হয়ে যাওয়া কামরাগুলি একপ্রকার ঝুলে থাকে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

ঠিক কোন কারণে ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা?

ঋষিকেশে হওয়া ট্রেন দুর্ঘটনার প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এদিন রুটিন মেইনটেন্যান্সের সময় ব্রেক একেবারে বিকল হয়ে গিয়েছিল। ফলে চালক ট্রেনটির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তাতেই ট্র্যাক থেকে সরে যায় ট্রেনের তিনটি বগি। তবে এই ট্রেন দুর্ঘটনার পেছনে আদতেই কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি পুরোটাই ইচ্ছাকৃত তা খতিয়ে দেখা হচ্ছে। জানা যায়, গতকাল ট্রেন দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছন রেলের শীর্ষ আধিকারিকরা।

যদিও, ট্রেন দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল একেবারে ঘিরে ধরেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ট্রেনটির তিনটি বগি প্রথমে লাইনচ্যুত হয়ে যায়। পরবর্তীতে সেগুলি একপ্রকার ঝুলেছিল। যদিও এই ঘটনায় কোনও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। তবে ওই লাইনে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। এরই মাঝে, এমন ট্রেন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় রেল।

 

অবশ্যই পড়ুন: মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধ FIR দায়ের শতদ্রুর, তালিকায় বড় নাম

উল্লেখ্য, 17 মে তিরুবন্তপুরম-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের বিক্রমগড় আলোট এবং লুনিরিচা স্টেশনের মাঝেই আগুন ধরে যায় রাজধানী এক্সপ্রেসের একটি কামরায়। এর আগে একই ঘটনা ঘটে বিহারের সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেনে। এদিন ট্রেনটির একটি কামরায় আগুন লেগে যাওয়ায় দাউ দাউ করে জ্বলতে থাকে সেটি। রেল সূত্রে খবর, ওই ট্রেন সাসারাম স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ঠিক তখনই কোনও ভাবে ট্রেনটির কামরায় আগুন লাগে।

Leave a Comment