=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দেশে শুরু তেল সংকট? এই রাজ্যে বন্ধ হল ৪২১টি পেট্রোল পাম্প

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব এবার পড়ল ভারতেও। হরমুজ প্রণালী বন্ধ থাকায় গোটা বিশ্বজুড়ে যে জ্বালানির সংকট তৈরি হয়েছে তার একটা বড় উদাহরণ দেখা গেল অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। তেল সংকটের আশঙ্কায় অন্ধ্রপ্রদেশের বেশিরভাগ পেট্রোল পাম্পে আগেভাগে তেল কিনতে পড়েছিল লম্বা লাইন। যার কারণে, কিছু মুহূর্তের মধ্যেই অন্ধ্রপ্রদেশের অন্তত 400 এর বেশি পেট্রোল পাম্পে থাকা তেলের মজুদ শেষ হয়ে গিয়েছে। ফলে শেষ পর্যন্ত পেট্রোল পাম্পগুলিকে বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বন্ধ হল 421টি পেট্রোল পাম্প

দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে কম বেশি 4,510টি পেট্রোল পাম্প রয়েছে। এগুলির মধ্যে 421টি পেট্রোল পাম্পে থাকা তেলের মজুদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। যার ফলে পেট্রোল পাম্পগুলিকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যটিতে পেট্রোল এবং ডিজেলের বিপুল চাহিদা মেটাতে অন্ধ্রপ্রদেশের বাকি পেট্রোল পাম্পগুলি থেকে দু চাকার গাড়ি প্রতি 2 লিটার তেল এবং চার চাকার গাড়িতে একবারেই সর্বোচ্চ 10 লিটার তেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অন্ধ্রপ্রদেশের এমন অবস্থা দেখে আশঙ্কা বাড়ছে বাংলাতেও! তেলের সংকট নিয়ে অন্ধ্রপ্রদেশের পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রধান গোপালকৃষ্ণ জানিয়েছেন, রাজ্যে তেলের সংকট নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে! আগে সাধারণত একদিনে 7000 লিটারের বেশি ডিজেল বিক্রি হয়ে যেত। তবে এর মাঝে জ্বালানি সংকটের আশঙ্কায় একদিনে দ্বিগুণ অর্থাৎ 14000 লিটার বা তারও বেশি ডিজেল বিক্রি হয়েছে। এর ফলে রাজ্যের বিভিন্ন পেট্রল পাম্পগুলিতে এখন তেল কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে আমজনতাকে।

সত্যিই কি তেল সংকট তৈরি হয়েছে?

একাধিক রিপোর্ট অনুযায়ী, ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাতের মাঝে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও রাশিয়া, ভেনেজুয়েলা সহ একাধিক দেশ থেকে তেল আমদানি বাড়িয়েছে ভারত। বিগত দিনগুলিতে দৈনিক লাখ লাখ ব্যারেল তেল ঢুকেছে ভারতে। সরকারি সূত্র মারফত খবর, দেশের তেলের যোগান অব্যাহত রয়েছে। একই সাথে তেল সংকট নিয়ে যে সব গুজব ছড়ানো হচ্ছে তাতে যেন সাধারণ মানুষ কান না দেন সেই অনুরোধও রাখা হচ্ছে সরকারের তরফে।

অবশ্যই পড়ুন: কেন তাঁকেই সুপার ওভার করতে পাঠিয়েছিল KKR? মুখ খুললেন খোদ সুনীল নারিন

বিশেষজ্ঞরা বলছেন, তেল সংকট নিয়ে গুজব ছড়িয়ে পড়ার কারণেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন অন্ধ্রপ্রদেশের মানুষজন। যার কারণে আগেভাগে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে ভিড় করে পরিমাণে অধিক তেল নিয়ে রেখেছিলেন তাঁরা। কয়েকটি সূত্র মারফত খবর, অন্ধ্রপ্রদেশের কিছু অসাধু ব্যবসায়ী সে রাজ্যে পেট্রোল এবং ডিজেলের সংকট নিয়ে গুজব ছড়িয়েছিল। যার প্রভাব এখন ভোগ করতে হচ্ছে অন্ধ্রের মানুষকে। এদিকে, গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই তৎপর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে নির্দেশ দেওয়ার পাশাপাশি জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি।

Leave a Comment