=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“দোষ থাকতে পারে, তাই বলে জুতো-কাদা ছুঁড়বেন?” মমতার উপর হামলায় ক্ষুব্ধ অগ্নিমিত্রা

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। যদিও তৃণমূলের পতনের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হয়েছিল ডিম থেরাপি। তারপর থেকেই একের পর এক নেতা-কর্মীদের উপর চলছে ডিমের আঘাত। তবে অবশেষে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিক্ষোভের শিকার হলেন। হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে সেখানেই বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে কাদা, জুতো ইত্যাদি ছুঁড়ে মারে। এমনকি দেওয়া হয় ‘চোর চোর’ স্লোগান। এবার এ নিয়ে মুখ খুললেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

মমতার উপর হামলা নিয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা

প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনায় কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। সংবাদমাধ্যমকে তিনি জানান, “১৪ বছর ধরে উনি যাই করে থাকুন না কেন, আমি এই নতুন সরকারের একজন সদস্য এবং মুখ্যমন্ত্রীর একজন সমর্থক। তবে মারধর, হেনস্থা কিংবা কাঁদা, কালি বা জুতো ছোঁড়ার মতো কাজকে আমি, আমাদের দল কিংবা আমাদের সরকার, কেউই সমর্থন করে না। এটি আমাদের সংস্কৃতির অংশ হতে পারে না। এটা বিজেপির সংস্কৃতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অনেক ভুল করেছেন বা অনেক অন্যায় করেছেন। কিন্তু এই ধরণের আচরণ আমরা কখনোই সমর্থন করতে পারি না। বিশেষ করে একজন নারীর, একজন বয়স্ক নারীর প্রতি। আমরা এর অনুমোদন দিই না। বিজেপির প্রতিনিধিত্ব করার দাবি করে কেউ যদি এরকম কাজ করে থাকেন তাহলে তা ভুল।”

এমনকি তিনি আরও এক সংবাদমাধ্যমকে বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছোঁড়া হচ্ছে। জুতো ছোঁড়া হয়েছে। চোর চোর স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি মানছি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দোষ করেছেন। ১৫ বছর ধরে অত্যাচার হয়েছে। মহিলাদেরকে সম্মান করেননি। চুরি হয়েছে। আমি সবটাই মানছি। কিন্তু তার মানে এই নয় যে আপনি তাঁকে উদ্দেশ্য করে কাঁদা ছুঁড়বেন, চোর চোর স্লোগান দেবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস?”

আরও পড়ুন: ১৫ আগস্ট ডেডলাইন, বাড়িতে বসে LPG-র ই-কেওয়াইসি কীভাবে করবেন? রইল প্রসেস

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে এই ঘটনার জন্য বিজেপির উপরেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি জানান, “আমার তো মাথায় ফেটে যেত। আমরা সবাই মরে যেতাম। পুলিশের সামনে এরকম হামলা আগে দেখিনি। পুলিশ নিষ্ক্রিয় থেকে বিজেপিকে সুরক্ষা দিচ্ছে। পুলিশের সামনেই আমার গাড়িতে হামলা। আমার গাড়িতে বিজেপির লোকরা ইট ছুঁড়ে মারছে। মৃতের স্ত্রীকে আমার সঙ্গে পর্যন্ত কথা বলতে দেওয়া হয়নি। এই ঘটনার জন্য পুলিশমন্ত্রী দায়ী।”

Leave a Comment