=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নতুন ইতিহাস, আমেরিকা-ইংল্যান্ডকে পেছনে ফেলে এগিয়ে গেল ভারতীয় রেল

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন ইতিহাস রচনা করল ভারতীয় রেল (Indian Railways)। আমেরিকা এবং ইংল্যান্ডকে পেছনে ফেলে এগিয়ে গেল ভারতীয় রেল। এখন নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, ভারতীয় রেল তার ব্রডগেজ নেটওয়ার্কের ৯৯.৬ শতাংশ বিদ্যুতায়ন সম্পন্ন করে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে, যা দেশের পরিকাঠামোয় এক নতুন পালক জুড়তে সাহায্য করেছে।

রেলের ব্রডগেজ নেটওয়ার্কের ৯৯.৬% এখন বিদ্যুতায়িত

এক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের বছরের মার্চ মাস পর্যন্ত দেশের ৬৯,৮৭৩ কিলোমিটারেরও বেশি ব্রডগেজ রেললাইন সম্পূর্ণরূপে বিদ্যুতায়িত হয়েছে। এই ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে ভারত বিশ্বব্যাপী পরিবহন ক্ষেত্রে এক অগ্রণী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এক্ষেত্রে ভারত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মতো অনেক প্রধান উন্নত দেশকে ছাড়িয়ে গেছে।

আরও পড়ুনঃ বাংলাদেশিদের ধরে ধরে পুশব্যাক, আজ থেকে নতুন আইন কার্যকর রাজ্য সরকারের

রেলওয়ের এই উদ্যোগটি দেশে পরিবেশ রক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস এবং ট্রেনের গতি বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রমাণিত হচ্ছে। ২০১৪ সালে ভারতের রেল নেটওয়ার্কের মাত্র ২০ শতাংশ বিদ্যুতায়িত হয়েছিল, যার ফলে ডিজেল চালিত লোকোমোটিভের ওপর ব্যাপক নির্ভরতা তৈরি হয়। ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত প্রায় ৬৯,৮৭৩ রুট কিলোমিটার বিদ্যুতায়িত হয়েছে, যেখানে ২০১৪ সালে এই সংখ্যা ছিল প্রায় ২১,৮০১ রুট কিলোমিটার।

১৮০ কোটি লিটার ডিজেল সাশ্রয় করেছে রেল

সরকারি হিসাব অনুযায়ী, বিদ্যুতায়ন বৃদ্ধির কারণে ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় রেল প্রায় ১৮০ কোটি লিটার ডিজেল সাশ্রয় করেছে। জানা গেছে, জ্বালানি খরচ কমার ফলে প্রায় ৬,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। রেল কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, বিদ্যুতায়নের ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমেছে এবং একই সাথে ডিজেল লোকোমোটিভের সঙ্গে যুক্ত কার্বন নিঃসরণও হ্রাস পেয়েছে।

Leave a Comment