সৌভিক মুখার্জী, কলকাতা: জল্পনাতেই পড়ল সিলমোহর। নন্দীগ্রামের বিজেপি (Bharatiya Janata Party) প্রার্থী হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। অন্যদিকে রেজিনগর আসনেও আজ প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেখান থেকে ভোটে লড়বেন শাখারভ সরকার। বামফ্রন্ট থেকে শুরু করে কংগ্রেস এবং দুই তৃণমূল, প্রত্যেকেই আগেভাগেই প্রার্থী ঘোষণা করে নিয়েছে। আগামীকাল অর্থাৎ ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আর আজ নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল রাজ্য বিজেপি।
খবরটি সবেমাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আসছে। রিফ্রেশ করতে থাকুন।