সহেলি মিত্র, কলকাতাঃ নবান্নের (Nabanna) গায়ে পড়তে চলেছে নতুন রঙের প্রলেপ। মুছে যাবে বহু পরিচিত নীল সাদা রঙ। নীল সাদার পরিবর্তে ভবনে ব্যবহার করা হতে পারে সাদার সঙ্গে হালকা হলুদ বা গেরুয়ার কাছাকাছি শেডের কোনো রঙ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক সরকারি পরিকাঠামো বা বিভিন্ন জায়গায় নতুন রঙ ব্যবহার করা হয়েছে।
এবার রঙ বদল হবে নবান্নের!
রাস্তার ডিভাইডার, উড়ালপুল সহ বিভিন্ন জায়গায় বদল করা হয়েছে। নবান্ন ভবনের একেবারে ওপরের অংশে থাকা নামের ফলকের রঙেও এসেছে বদল। নীল সাদা রয়ে গিয়েছিল ভবনের রঙ। এতদিন বাজেটের কারণে রাজ্য সরকার (Government of West Bengal) নবান্নের রঙ বদল করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। সেই সঙ্গে পরিকাঠামোগত অন্যান্য সংস্কার করার প্রয়োজনীয়তা রয়েছে। সব মিলিয়ে এতে বেশ অনেক টাকা খরচ হবে। খরচের কথা মাথায় রেখে এতদিন এই কাজে হাত দেয়নি সরকার।
নবান্ন সংস্কারের জন্য ডাকা হয়েছিল দরপত্র
শুধু নবান্নই নয়, নবান্ন লাগোয়া অন্যান্য ভবনেও হবে কাজ। মূল ভবনের পাশে রয়েছে উপান নামের আরও একটি ভবন। সেখানেও শুরু হবে কাজ। সব মিলিয়ে কয়েক কোটি টাকার প্রকল্প হতে পারে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, রাজ্য সরকারের কোষাগারে আয় বেড়েছে, সেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য। পূর্ত দফতরের খাতে বিপুল বরাদ্দ আসতে চলেছে বলে খবর। টাকাপয়সা চলে আসার পর দ্রুত কাজ শুরু করে দিতে পারে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ হাবড়ায় গেরুয়া বাস দেখে ‘ভারত মাতা মুর্দাবাদ’ স্লোগান ব্যক্তির! চরম শাস্তি দিল বাকি যাত্রীরা
তাহলে কি মহাকরণে বসবে না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার? মহাকরণে আপাতত মুখ্যমন্ত্রীর বসার কক্ষ ও অন্যান্য বেশ কিছু ঘর ব্যবহার করার মতো অবস্থায় রয়েছে। কিন্তু প্রশাসনিক পর্যায়ে বড় কোনো বৈঠক করার মতো জায়গা, যেটা নবান্নে রয়েছে, সেটা মহাকরণে নেই। তাছাড়া মহাকরণে হেরিটেজ-তকমাপ্রাপ্ত ভবন, যা সংস্কার করতে খরচ পড়বে অনেক। তাই আপাতত নবান্ন থেকেই প্রশাসনিক কাজ চলবে।