=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নাবালিকা শ্যালিকাকে ধর্ষণ, দিল্লিতে আন্দোলন ইন্ডির…! আজকের সেরা ১০ খবর (১ নভেম্বর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ নভেম্বর, রবিবার। নাবালিকা শ্যালিকাকে ধর্ষণ, দিল্লিতে আন্দোলন ইন্ডির, অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) তৃণমূলের অবৈধ পার্টি অফিসে প্রাক্তন সেনাদের কার্যালয়

সরকারি জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করে তৃণমূল। তবে সেই দলীয় কার্যালয় নিয়ে এবার বিরাট উদ্যোগ নিলেন মেমারির বিধায়ক মানব গুহ। মমতা অল ইন্ডিয়া তৃণমূলের পার্টি অফিসকে এবার অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের বসার জায়গা হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন বিধায়ক। তিনি এ বিষয়ে পোস্ট করে লিখেছেন, “সরকারি জায়গায় তোলামূল নেতার পার্টি অফিস এখন অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠন কার্যালয়। মেমারির দুর্নীতিপরায়ণ প্রাক্তন চেয়ারম্যানের অফিসে আমাদের কোনও পার্টি অফিস হল না।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) কালী-জগদ্ধাত্রী-ছটপুজোয় একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১৯ জনের এবং আহত হয়েছিলেন ২৫ জন। তবে সেই ঘটনার কথা মাথায় রেখে আগামী দিনে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এবং ছটপুজোকে কেন্দ্র করে বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকা, সরু প্রবেশ এবং বেরোনোর রাস্তা ও অপর্যাপ্ত নিরাপত্তারক্ষীর মতো বিষয়গুলির জন্যই দুর্ঘটনা ঘটেছিল। তবে এবার থেকে পর্যাপ্ত আলোর অবস্থা, প্রবেশ পথ ও প্রস্থান পথ চওড়া রাখা, ভিড় নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবক নিয়োগসহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) রাজ্যকে ৭,৮৬৬ কোটি টাকা উপহার কেন্দ্রের

পশ্চিমবঙ্গের জন্য আর্থিক বরাদ্দ কেন্দ্রের। বাংলার উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে ৭৮৬৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর। এ বিষয়ে পোস্ট করে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের উন্নয়নকে ত্বরান্বিত করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ৭৮৬৬ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছেন। রাজ্যের পরিকাঠামো এবং সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে কেন্দ্রের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন মন্ত্রী। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) দিল্লিতে ‘মেগা র‍্যালি’ বিরোধীদের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজ দিল্লিতে ইন্ডি জেটের বিরাট মিছিল। সেখানে যোগ দিয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, তেজস্বী যাদবসহ বিরোধী দলের একাধিক নেতা-নেত্রীরা। এদিন হুডখোলা বাসে বিরোধী নেতারা সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন। এমনকি হাজার হাজার কর্মী সমর্থক পতাকা হাতে মিছিলে অংশগ্রহণ করেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে বলেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হল আজ। ২০০১ সালের ১ জানুয়ারি কিংবা তার পরে যারা ভোটের জন্য নিহত হয়েছেন, তাদের পরিবারের একজন সদস্যকে এই গ্রুপ ডি চাকরি দেওয়া হবে। তবে সেক্ষেত্রে জেলা শাসকের কাছে আবেদন করতে হবে। নিহতের স্বামী কিংবা স্ত্রী, ছেলে বা মেয়ে আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) শিয়ালদা ও কলকাতা থেকে ৩ জোড়া স্পেশাল ট্রেন

উৎসবের মরশুমকে মাথায় রেখে একগুচ্ছ নতুন ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন ছট উৎসবের সময় অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদা-জয়নগর, শিয়ালদা-বালিয়া এবং কলকাতা-গোরক্ষপুরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিচ্ছে রেল। জানা গিয়েছে, শিয়ালদা-জয়নগর-শিয়ালদা স্পেশাল ট্রেনটি ১২ এবং ১৩ নভেম্বর চলবে। পাশাপাশি শিয়ালদা-বালিয়া-শিয়ালদা স্পেশাল ট্রেনটি চলবে ১১ নভেম্বর। এছাড়া কলকাতা-গোরক্ষপুর-কলকাতা আনরিজার্ভ স্পেশাল ট্রেন চলবে ১৩ নভেম্বর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) মাথাভাঙায় মালবোঝাই ট্রাকের চাপে নদীতে ভেঙে পড়ল সেতু

কোচবিহারের মাথাভাঙা ২ ব্লকে মালবোঝাই ট্রাকের অতিরিক্ত ভারে  ভেঙে পড়ল দীর্ঘদিনের পুরনো সেতু। উনিশবিশা পঞ্চায়েতের খরিকাবাড়ি এলাকায় ভেরভেরি নদীর ওপর দীর্ঘদিন ধরে যাতায়াতের মূল ভরসা ছিল লোহার সেতুটি। তবে সেতুর উপর দিয়ে রবিবার সকালে অতিরিক্ত ভারী ট্রাক যাওয়ার সময় ভার সহ্য না করতে পেরেই মাঝখান থেকে সেটি ভেঙে নদীতে পড়ে যায়। যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মাঝ নদীতে সেতুর ওপর কোনও মতে আটকে রয়েছে ওই ১০ চাকার লরিটি। সেটিকে উদ্ধার করার জন্য ক্রেন আনা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) অন্নপূর্ণা যোজনা থেকে সংখ্যালঘুদের বঞ্চিত করার অভিযোগ

অন্নপূর্ণা যোজনা থেকে রাজ্যের সংখ্যালঘু মহিলারা বাদ পড়ছেন বলেই অভিযোগ। আর সেই দাবি নিয়ে এবার মহিলারা কল্যাণীর পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন পর্যন্ত জমা দিতে এসেছেন। এ বিষয়ে এক মহিলার বক্তব্য, “ সার্ভেতে এরকম তথ্যই উঠে এসেছে। এখানে ধর্ম কাজ করছে কেন? লক্ষ্মীর ভাণ্ডার যারা পেত, সেই নিয়ম অনুযায়ী তো অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হচ্ছে। অথচ এই আবেদনকারীদের কী নীতির ভিত্তিতে বাদ দেওয়া হচ্ছে তা স্পষ্ট নয়। সংখ্যালঘু মানুষের নাম বেশি বাদ দেওয়া হচ্ছে।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) আলিপুরদুয়ারে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণ

নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন জামাইবাবু। ঘটনাটি আলিপুরদুয়ারের প্রধাননগর এলাকায়। ৪ অক্টোবর নাবালিকা নির্যাতিতার বাবা প্রধাননগর থানায় তাঁর জামাই সোনু মুন্ডার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এফআইআর দায়ের করেন। তিনি জানিয়েছেন, শ্বশুরবাড়ি এসে থাকাকালীন তাঁর নাবালিকা মেয়েকেই একাধিকবার ধর্ষণ করেছেন জামাই। এমনকি মেয়েটি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে সোনা মুন্ডাকে গ্রেফতার করে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) চোরবাগান কাণ্ডে কুণালের বিরুদ্ধে FIR

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে এবার গিরিশ পার্ক থানায় এফআইআর। দুর্গাপুজোর সময় চোরবাগানে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনার প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে খবর। কুণাল ঘোষ লিখেছেন, “আমার বিরুদ্ধে আরেকটি মামলা। এবার গিরিশ পার্ক থানায় এফআইআর। চোরবাগান কাণ্ডে নিরপেক্ষ তদন্ত এবং দখল করা কমিটির প্রভাবশালীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবিতে গিরিশ পার্ক থানার সামনে একই সময় বিক্ষোভ করেছিল তৃণমূল, বামফ্রন্ট আর কংগ্রেস। আমিও ছিলাম। সেই অভিযোগেই আমার বিরুদ্ধে মামলা।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

Leave a Comment