=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘নামাজ পড়া গেলেও ছাদে করা যাবে না দুর্গাপুজো’, মামলা খারিজ করে যা জানাল কলকাতা হাইকোর্ট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধাক্কা খেল বার অ্যাসোসিয়েশন। কলকাতা হাইকোর্টের ছাদে দুর্গাপুজো করা যাবে না, জানিয়ে দিল হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ। এর আগে কলকাতা হাইকোর্টের ছাদে পুজো (Durga Puja) করতে চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিল বার অ্যাসোসিয়েশন। দুর্গা বন্দনার জন্য বেছে নেওয়া হয়েছিল হাইকোর্টের মূলভবনের ছাদটিকে। যা নিয়ে জনস্বার্থ মামলার আবেদনও জমা পড়ে আদালতে। সেটাও এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

দুর্গাপুজো করার অনুমতি দিল না হাইকোর্ট

বার অ্যাসোসিয়েশন দুর্গাপুজোর জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানানোর পাশাপাশি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সঞ্জয় ঘোষ। তাঁর বক্তব্য ছিল, দেশের সংবিধান অনুযায়ী, ধর্মনিরপেক্ষতা বজায় রেখে সমস্ত ধর্মের ব্যক্তিদের ধর্মাচরণের সমান অধিকার দেওয়া উচিত। তিনি সরাসরি জানিয়ে দেন, একটি নির্দিষ্ট ধর্মের সম্প্রদায়কে প্রত্যেক শুক্রবার হাইকোর্টের ছাদে প্রার্থনা (নামাজ পড়া) করার অনুমতি দেওয়া হলে সেখানে ভারতমাতার মন্দির এবং দুর্গাপুজো করারও অনুমতি দেওয়া হোক।

জানা যাচ্ছে, শুক্রবার আইনজীবী সঞ্জয়ের জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, হাইকোর্টের ছাদে দুর্গাপুজো হবে না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এটা কোনও ভাবেই জনস্বার্থ মামলার বিষয় হতে পারে না। বরং এটা একটি শ্রেণীর স্বার্থ সুরক্ষার মামলা!

আরও পড়ুন: “শত্রুরা ভারতের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, মানব না” হুঙ্কার বাংলাদেশের মন্ত্রীর

কলকাতা হাইকোর্ট জানায়, যে জনস্বার্থ মামলাগুলি দায়ের করা হচ্ছে সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তি স্বার্থ বা নতুন করে প্রচারের আলোয় আসার জন্য। তাই এই আবেদনকে জনস্বার্থ মামলা হিসেবে প্রাধান্য না দিয়ে এটি খারিজ করা হচ্ছে। উচ্চ আদালতের এমন সিদ্ধান্তের পর আইনজীবীদের একাংশ তার বিরোধিতা করলেও অনেকেই এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Leave a Comment