=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিম্নচাপের চোখ রাঙানি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ। আর এই নিম্নচাপের সৌজন্যে ব্যাপক বৃষ্টিপাত পেতে চলেছে সমগ্র বাংলা। IMD জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে তৈরি এই সিস্টেমটি বুধবার সকালের মধ্যে আরও স্পষ্ট হয়ে উঠবে এবং পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ওড়িশার দিকে অগ্রসর হবে। উত্তাল থাকবে সমুদ্র। ফলে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার এবং তা ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সারাদিন কেমন থাকবে আবহাওয়া (Weather Today)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। আগামী দুই দিনে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বুধবারের কথা বললে, বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির দাপট চলবে উত্তরবঙ্গেও। এদিন ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।

আগামীকালের আবহাওয়া

কেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া? এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের কথা বললে, বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি চলবে।

Leave a Comment