নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৭ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: বঙ্গবাসী তৈরী থাকুন, কারণ আবারও একবার তেড়েফুঁড়ে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি (Weather Today)। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশেপাশে নিম্নচাপ এলাকা তৈরী হতে চলেছে। আজ বুধবারই সেটা তৈরী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। আজ কলকাতা সহ জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস মুখে মাছি ঢোকার মতো পূর্বাভাস জারি করেছে। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলী, বাঁকুড়া জেলায়। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বাদবাকি জেলাগুলিতেও।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপর একটি উত্তর-বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা গভীর সমুদ্রপৃষ্ঠ থেকে ৬.৭ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এর প্রভাবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থানরত লঘুচাপের কেন্দ্র, মিধি, রাঁচি, দিঘা হয়ে সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়

বৃহস্পতিবারের কথা বললে, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১৪ আগস্ট অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগের ভ্রূকুটি রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।

Leave a Comment