=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নির্জন দ্বীপে ঐতিহাসিক প্রাসাদ, ঘুরে আসুন কলকাতার কাছের এই রহস্যময় জায়গা থেকে

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি একদম নতুন এবং অফবিট জায়গায় ঘুরতে যেতে চাইছেন? তাহলে আজকের এই খবরটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের ওড়িশার (Odisha) বুকে থাকা একদম অফবিট, অজানা এবং রহস্যময় জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনি একদম অবাক হয়ে যাবেন। ভাবতে বাধ্য হবেন, ভারতের বুকে এমন জায়গাও থাকতে পারে! আজ কথা হচ্ছে ওড়িশার একদম অফবিট প্লেস হুকীতলা আইল্যান্ড (Hukitola Island) নিয়ে।

ঘুরে আসুন ওড়িশার এই রহস্যময় আইল্যান্ড থেকে

অক্ষত প্রকৃতি, প্রশান্তি এবং এক ঐতিহাসিক আবহ এই তিনের মেলবন্ধন পাবেন ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার কাছে অবস্থিত হুকীতলা দ্বীপে। কলকাতা থেকে মাত্র এক থেকে দু’দিনের ঘুরতে যাওয়ার জন্য এক জায়গা একদম আদৰ্শ। দ্বীপে যাওয়ার পথটি ঘন ম্যানগ্রোভ গাছ ও নানা ধরনের আকর্ষণীয় পাখিতে পরিপূর্ণ এবং এখানে একটি বিশেষ স্থান রয়েছে যেখান থেকে নদী ও সমুদ্রের সুন্দর সঙ্গম হতে দেখা যায়। সেই দৃশ্য আপনি কখনো ভুলতে পারবেন না।

আরও পড়ুনঃ তৃতীয় সন্তানে ৩০,০০০ ও চতুর্থ সন্তান হলে ৪০,০০০ টাকা! বড় ঘোষণা রাজ্য সরকারের

এই হুকীতলা দ্বীপে পা রাখলে মনে হবে একদম অন্য জগতে চলে এসেছে। এখানে এলে আপনার মন প্রাণ প্রশান্তিতে ভরে উঠবে। ভিড় নেই, একদম নিরিবিলি এই দ্বীপে গেলে আপনার খুবই ভালো লাগবে। এখানকার সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। উত্তাল সমুদ্রের মাঝে শান্ত ও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে হুকীতলা প্রাসাদ। এক অবিস্মরণীয় নৌকা ভ্রমণ, ম্যানগ্রোভ অরণ্যে আবৃত শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের আকর্ষণ আপনাকে এই স্থানটিতে বারবার ফিরে আসতে বাধ্য করতে পারে। এই দ্বীপে কোন সাধারণ মানুষ থাকতে পারে না শুধু পারেন বনদপ্তর এবং কোস্ট গার্ডের কর্মীরা। এই দ্বীপে আপনি ফোনের কোনও নেটওয়ার্কও পাবেন না।

কীভাবে যাবেন?

এখন নিশ্চয়ই ভাবছেন ওড়িশার এই রহস্যময় দ্বীপে কীভাবে পৌঁছাবেন? সেক্ষেত্রে আপনাকে কলকাতা থেকে কটক, তারপর নৌকাযোগে ১০ কিমি পেরিয়ে হুকীতলা দ্বীপে পৌঁছাতে হয়।

Leave a Comment