=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নেইমারের জাদু দেখবে ফুটবল বিশ্বকাপ, এই দলের বিপক্ষে ফিরছেন ম্যাজিশিয়ান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্রাজিলের জয়ের জন্যই বোধহয় অপেক্ষা করছিলেন নেইমার জুনিয়র (Neymar)। শনিবার সকাল সকাল হাইতিকে 3 গোল খাইয়ে চলতি বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর সেই সুখবর সামনে আসতেই মিলল আরও এক সুসংবাদ। বিশ্বকাপে পায়ের জাদু দেখাতে ফিরছেন নেইমার। সাংবাদিক সম্মেলন করে সে কথা জানালেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। কোচ বললেন, চোট সারিয়ে সুস্থ নেইমার। স্কটল্যান্ডের ম্যাচেই পাওয়া যাবে তাঁকে।

নেইমারের জাদু দেখবে ফুটবল বিশ্বকাপ

বহুদিন হয়ে গিয়েছে ব্রাজিলের দলে দেখা নেই নেইমারের। এর আগে একটি ম্যাচে খেলতে গিয়ে কাফ মাসেলে চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ভক্তরা ভাবতেই পারেননি এবারের বিশ্বকাপে ব্রাজিলের দলে থাকবেন এই ফুটবলার। তবে সেটা হয়েছে। আশা ছিল, হয়তো হাইতির বিপক্ষেই মাঠে দেখা যেতে পারেন নেইমারকে। তা না হলেও আজ হাইতির ম্যাচে জয় পাওয়ার পরই সুখবর শোনালেন কোচ কার্লো।

জানা গিয়েছে, আজ ব্রাজিল যখন খেলতে নেমেছে তখন নিউ জার্সিতে নিজেকে ফিট করে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন নেইমার। সেসব নিয়ে কথা বলতে গিয়েই ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ব্রাজিলের কোচ বলেন, “নেইমার আগামীকাল থেকে অনুশীলন করবে। তবে আলাদা করে। সোমবার থেকে ওকে দলের সঙ্গে পাওয়া যাবে। স্কটল্যান্ড ম্যাচে নেইমার থাকবে।”

অবশ্যই পড়ুন: আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলেই রেকর্ড, ইতিহাস সৃষ্টির পথে টিম ইন্ডিয়া

ব্রাজিলিয়ানদের হেডস্যার নেইমারের উপস্থিতি নিয়ে কথা বললেও ফুটবলার স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের প্রথম একাদশে থাকবেন কিনা সে কথা জানাননি। তবে অনেকেই আশা করছেন, প্রথম দিকে না হলেও কিছু সময়ের জন্য শেষের দিকে নেইমারকে নামানো হতে পারে। তবে আশঙ্কা থেকে যায়, ফের নেইমার যদি চোট পান তবে সেটা ব্রাজিলের জন্য বিশ্বকাপের মাঝে অত্যন্ত দুঃখের হবে।

Leave a Comment