=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পড়াশোনা হবে এলসিডি স্ক্রিনে! এবার ৫০০ সক্ষম অঙ্গনওয়াড়ি বানাতে চলেছে রাজ্য সরকার

অনন্যা সরকার, কলকাতা: পালাবদলের পর শুভেন্দু অধিকারীর সরকার রাজ্যের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। সেই লক্ষ্যেই এবার ৫০০টি ‘সক্ষম অঙ্গনওয়াড়ি’ (Saksham Anganwadi) কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যমাত্রা স্থির করেছে। শোনা যাচ্ছে, এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের ৬০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার এবং বাকি ৪০ শতাংশ যাবে রাজ্যের কোষাগার থেকে। এই অঙ্গনওয়াড়িগুলি সরকারি জমিতে তৈরি করা হবে এবং এখানে শিশুদের এলসিডি (LCD) টেলিভিশনের মাধ্যমে শিক্ষাদানের  ব্যবস্থা সহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

পশ্চিমবঙ্গ চালু হতে চলেছে  ‘সক্ষম অঙ্গনওয়াড়ি’ 

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি (ICDS) কেবল বাচ্চাদের পুষ্টিকর খাবারই দেয় না, তার সাথে সাথে ছোট শিশুদের প্রারম্ভিক শিক্ষাও শুরু হয় এখান থেকে। প্রথাগত স্কুল-শিক্ষার আগে যে প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার প্রয়োজন হয়, তার অনেকটাই অঙ্গনওয়াড়িতেই সম্পন্ন হয়। তাই বাচ্চাদের পোড়ানোর সময় এলসিডি টেলিভিশনের ব্যবহারের ফলে এই কেন্দ্রগুলিতে আরও আকর্ষণীয়ভাবে শিক্ষাদান করা সম্ভব হবে।

আরও পড়ুন: দোষী মনে করে না আদালত, হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক ব্যানার্জি

বর্তমানে  পশ্চিমবঙ্গে জুড়ে যে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কেন্দ্রগুলি চালু রয়েছে তার অনেকগুলিই ক্লাব বা কমিউনিটি সেন্টারের মতো ভাড়া করা জায়গায় পরিচালিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নিজস্ব ভবনে এই কেন্দ্রগুলি পরিচালিত হলে একাধিক অতিরিক্ত সুবিধা পাওয়া সম্ভব হবে। আর সে কারণেই রাজ্য সরকার আরও বেশি সংখ্যক অঙ্গনওয়াড়ি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত চালু হতেই প্রথম সুবিধা পেলেন বাঁকুড়ার শুভদীপ, টুইট মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের সমাজকল্যাণ দপ্তরকে এই প্রকল্পের মূল দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্র মারফৎ জানা গেছে, এই উদ্যোগের বিষয়ে সমাজকল্যাণ দপ্তর ইতিমধ্যেই পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে। মনে করা হচ্ছে এই দপ্তরগুলি যৌথভাবে প্রকল্পের রূপায়ণ করবে।  অন্য দপ্তরগুলিকে প্রয়োজনীয় জমির ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্মাণ ও পরিকাঠামোর উন্নয়নে রাজ্যের ভাগের খরচ সমাজকল্যাণ দপ্তর বহন করবে বলে জানা গেছে, তবে এক্ষেত্রে অন্য দপ্তরগুলির সঙ্গেও আর্থিক সমন্বয় সাধন করা হতে পারে। এই সক্ষম অঙ্গনওয়াড়িগুলি কেবল এলসিডি টেলিভিশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এখানে পরিশ্রুত পানীয় জল সহ শিশুদের জন্য উপযোগী বিভিন্ন ব্যবস্থা থাকবে।

Leave a Comment