=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পতিতালয়ে যুবকের পকেট থেকে ৭০,০০০ টাকা ছিনতাই যৌনকর্মীর, চাঞ্চল্য শান্তিপুরে

আনিষা চৌধুরী, কলকাতা: শান্তিপুরের (Shantipur) একটি যৌনপল্লিতে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে গ্রেফতার হলেন এক যৌনকর্মী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পরে তাঁকে আদালতে তোলা হয়।

কী অভিযোগ যুবকের?

পুলিশে দায়ের করা অভিযোগ অনুযায়ী, নদিয়ার দত্তফুলিয়ার এক যুবক শান্তিপুরের ওই যৌনপল্লিতে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, সেখানে সময় কাটানোর পর বেরিয়ে আসার মুহূর্তে তাঁর কাছ থেকে জোর করে ৭০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। ওই যৌনকর্মীই এই কাজ করেন বলেই অভিযোগ করেছেন যুবক। এরপর কোনও উপায় না দেখে শান্তিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্ত যৌনকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলে টাকা নেওয়ার কথা তিনি স্বীকার করেন বলে পুলিশের দাবি। সবটা না হলেও, তাঁর কাছ থেকেই ৬৮ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: জলের অতিরিক্ত আয়রন দূর করার উপায়

‘আমি টাকা কেড়ে নিইনি’, দাবি অভিযুক্তের

যদিও পুলিশের এই দাবির সঙ্গে একমত নন অভিযুক্ত যৌনকর্মী। তাঁর বক্তব্য, তিনি ওই যুবকের কাছ থেকে কোনও টাকা কেড়ে নেননি এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাঁর দাবি, পুলিশকে যে টাকা তিনি দিয়েছেন, সেটি নিজের পকেটের টাকা। অভিযুক্তের কথায়, ‘‘আমি টাকা কেড়ে নিইনি। ছেলেটি মিথ্যা কথা বলছে।’’ তাঁর আরও দাবি, ওই যুবক কয়েক ঘণ্টা সেখানে ছিলেন এবং তাঁর কাছে কোনও টাকা ছিল না। গোটা ঘটনায় অভিযোগকারী যুবকের দাবি এবং অভিযুক্তের বক্তব্য এই দুই দিকই খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment