=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ নবান্নের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মী এমনকি সরকারি (Government Of West Bengal) সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে স্মার্ট ইলেকট্রিক মিটার (Smart Electric Metre) বসাতেই হবে। সেই মর্মে, বড় নির্দেশ দিয়েছে নবান্ন। নবান্নের তরফে নতুন নির্দেশিকায় খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, রাজ্য সরকারের সমস্ত কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদের আবাসনে ডোমেস্টিক স্মার্ট ইলেকট্রিক মিটার বসাবেন। মূলত দেশের বিদ্যুৎ ক্ষেত্রের সংস্কার ত্বরান্বিত করতে এবং বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির আর্থিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতেই এমন উদ্যোগ।

কোন কোন কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক?

গত 10 জুন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের কার্যালয় থেকে জারি করার নির্দেশিকায় রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের আবাসে স্মার্ট ইলেকট্রিক মিটার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মী, আধা সরকারি সংস্থার কর্মী, রাজ্য সরকারের আন্ডারটেকিং সংস্থা, কর্পোরেশন, সহ অন্যান্য সমস্ত সরকারি এবং সরকারের সাহায্যপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠানে কাজ করেন এমন ব্যক্তিরা নিজেদের বাড়িতে স্মার্ট ইলেকট্রিক মিটার বসাবেন।

এক কথায়, যাঁরা সরকারের কোষাগার থেকে বেতন, পারিশ্রমিক বা সাম্মানিক নিয়ে থাকেন তাঁরাই রাজ্য সরকারের নির্দেশ মেনে নিজেদের বাড়িতে স্মার্ট মিটার বসাবেন। সেই মর্মে, কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে সমস্ত জেলার জেলাশাসক এবং ডিভিশনাল কমিশনারকে প্রয়োজনীয় যা করার করতে হবে বলেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: অস্ট্রেলিয়া দলে সুযোগ পেল ভারতীয় ক্রিকেটার, খেলবেন বাংলাদেশের বিরুদ্ধে

প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে এই বিশেষ প্রকল্পের আওতায় WBSEDCL দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের সাড়ে 500 এর বেশি কেয়ার সেন্টারের মাধ্যমে প্রাথমিকভাবে 103টি কেন্দ্রকে এই কাজের জন্য বেছে নিয়েছে। বলা হয়েছে, এই সেন্টারগুলির আওতাভুক্ত এলাকাগুলিতে ইলেকট্রিক স্মার্ট মিটার বসানো হয়ে গেলে পরবর্তীতে অন্যান্য কাস্টমার কেয়ার সেন্টারের আওতায় থাকা অঞ্চলগুলিতে বসানো হবে। এই ইলেকট্রিক স্মার্ট মিটার। বলে রাখা প্রয়োজন, আগেই রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে স্মার্ট ইলেকট্রিক মিটার বসানোর নির্দেশ দিয়েছে নবান্ন।

Leave a Comment