=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দক্ষিণবঙ্গে পা রাখল বর্ষা, ৯ জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান, দক্ষিণবঙ্গের ঢুকে পড়ল মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা (Monsoon)। আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী, পুরুলিয়ার কিছু অংশ বাদে পশ্চিমবঙ্গের প্রায় সমগ্র এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা প্রবেশ করেছে। কলকাতায় কি ঢুকেছে? সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। তবে আজ শনিবার থেকে আরও ঝড় বৃষ্টির দাপট বাড়তে চলেছে বাংলার জেলায় জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গবাসী ফের একবার টের পাবেন বৃষ্টি কাকে বলে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর মৌসম ভবনের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার বিক্ষিপ্ত থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টির সঙ্গে চলবে ঝড়ও।

হাওয়া অফিস জানিয়েছে, অবশেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ১২ জুন আরও অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সমগ্র অংশ, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকা, বিহারের আরও কিছু অংশ এবং ওডিশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে পৌঁছেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

রবিবার থেকে বাংলায় বৃষ্টির মাত্রা আরও বেশ খানিকটা বৃদ্ধি পাবে বলে খবর। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় সঙ্গে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

Leave a Comment