=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানকে হারানোর দিনই ইতিহাস গড়লেন হরমনপ্রীত, পিছনে ফেললেন মিতালি রাজকে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছে ভারত (India Vs Pakistan)। গতকালের ম্যাচে ভারতের মেয়েদের সংঘবদ্ধ লড়াইটাই এনে দিয়েছে সাফল্য। আর এই ম্যাচেই বড় কীর্তি ঘটিয়েছেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার সাথে সাথেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠেন হরমন। সেই সূত্রেই তিনি ভেঙে দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের রেকর্ডে।

ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হরমন

রবিবার, মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে একেবারে উচিত শিক্ষা দিয়েছিল ভারতীয় দল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 170 রান তুলেছিল ভারত। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমেই একেবারে কাল ঘাম ছুটে যায় প্রতিপক্ষের। এদিন ভারতের বোলিং আক্রমণের সামনে 17 ওভারে 106 রান করে অলআউট হয়ে যায় পাকিস্তান বাহিনী। আর এ দিনের ম্যাচেই বলে ব্যাট ছুঁইয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক প্লেয়ার বা অধিনায়ক হয়ে ওঠেন হরমন।

এতদিন মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের নামে। 40.33 গড়ে এবং 97 এর বেশি স্ট্রাইক রেটে 726 রান করেছিলেন তিনি। গতকাল ব্যাট চালিয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন ভারতের বর্তমান অধিনায়ক। এই মুহূর্তে হরমনের ঝুলিতে রয়েছে 730 রান। অর্থাৎ মিতালির থেকে 4 রান বেশি করে ইতিহাস তৈরি করলেন পাঞ্জাবের মেয়ে।

অবশ্যই পড়ুন: সকাল সকাল শেয়ার বাজারে সবুজ ঝড়, মিনিটে ১০ কোটি আয় বিনিয়োগকারীদের

প্রসঙ্গত, এদিন পাকিস্তানের নড়বড়ে বোলিংকে সামনে রেখে দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন অধিনায়ক হরমন। এদিন 35 বলে চারটি চারের সহযোগে 36 রানের নির্ভরযোগ্য ইনিংস খেলেছিলেন হরমন। আর তাতেই 64 রানে গুটিয়ে গেল পাকিস্তান ব্রিগেড।

Leave a Comment